ইন্দোনেশিয়ার সঙ্গে যুদ্ধবিমান রপ্তানি নিয়ে আলোচনা পাকিস্তানের
সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিমান ও আক্রমণাত্মক ড্রোন সংগ্রহের বিষয়ে আলোচনায় বসেছে ইন্দোনেশিয়া। সম্প্রতি ইসলামাবাদ সফরকালে দেশটির প্রতিরক্ষামন্ত্রী শাফরি শামসোউদ্দিন পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এ সময় দুই দেশের মধ্যে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির বিষয়টি উঠে আসে।
ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রিকো রিকার্দো সিরাইত জানিয়েছেন, বৈঠকে কৌশলগত সংলাপ এবং প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ জোরদার নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, দীর্ঘমেয়াদে পারস্পরিক লাভজনক ক্ষেত্রগুলোতে সহযোগিতার বিষয়টি নিশ্চিত করতে চায় জাকার্তা। তবে চুক্তির সম্ভাব্য মেয়াদ বা সরবরাহের নির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এই প্রাথমিক আলোচনা সফল হলে পাকিস্তানের প্রতিরক্ষা খাতের জন্য এটি একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির সঙ্গে সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইন্দোনেশিয়ার সঙ্গে যুদ্ধবিমান রপ্তানি নিয়ে আলোচনা পাকিস্তানের
সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিমান ও আক্রমণাত্মক ড্রোন সংগ্রহের বিষয়ে আলোচনায় বসেছে ইন্দোনেশিয়া। সম্প্রতি ইসলামাবাদ সফরকালে দেশটির প্রতিরক্ষামন্ত্রী শাফরি শামসোউদ্দিন পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এ সময় দুই দেশের মধ্যে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির বিষয়টি উঠে আসে।
ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রিকো রিকার্দো সিরাইত জানিয়েছেন, বৈঠকে কৌশলগত সংলাপ এবং প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ জোরদার নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, দীর্ঘমেয়াদে পারস্পরিক লাভজনক ক্ষেত্রগুলোতে সহযোগিতার বিষয়টি নিশ্চিত করতে চায় জাকার্তা। তবে চুক্তির সম্ভাব্য মেয়াদ বা সরবরাহের নির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এই প্রাথমিক আলোচনা সফল হলে পাকিস্তানের প্রতিরক্ষা খাতের জন্য এটি একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির সঙ্গে সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…