ইরানে হামলার বিকল্প খোলা রেখেছেন ট্রাম্প, সামরিক শক্তির হুঁশিয়ারি

প্রাইম বার্তা অনলাইন
১৩ জানুয়ারি ২০২৬ ২:০১ এএম
ইরানে হামলার বিকল্প খোলা রেখেছেন ট্রাম্প, সামরিক শক্তির হুঁশিয়ারি

ইরান সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও বিমান হামলার বিষয়টি বিবেচনার আওতায় রেখেছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট স্পষ্ট জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প সব সময় সব ধরনের কূটনৈতিক এবং সামরিক বিকল্প খোলা রাখেন এবং বিমান হামলা তার মধ্যে অন্যতম।

কূটনীতি যে প্রেসিডেন্টের সর্বোচ্চ অগ্রাধিকার, সে কথাও জানিয়েছেন হোয়াইট হাউসের এই মুখপাত্র। তবে প্রয়োজনে মার্কিন সেনাবাহিনীর ধ্বংসাত্মক সামরিক শক্তি প্রয়োগ করতে ট্রাম্পের কোনো দ্বিধা নেই বলেও জোর দিয়ে জানান তিনি। লেভিট গত গ্রীষ্মে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের পরিচালিত হামলার প্রসঙ্গ টেনে বলেন, তেহরান এটা ভালো করেই জানে। এছাড়াও ইরানের সর্বোচ্চ নেতৃত্বের বিজয়ের দাবি এবং বাস্তবে ওয়াশিংটনকে দেওয়া বার্তার মধ্যে বৈপরীত্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাজ্যকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য সতর্ক করেছেন। ফোনালাপে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা অবিলম্বে বন্ধ করার জোর দাবি জানিয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...