বিজ্ঞাপন

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধের দাবিতে লন্ডনকে হুঁশিয়ারি ইরানের

প্রাইম বার্তা অনলাইন
১৩ জানুয়ারি ২০২৬ ১:৩৩ এএম
অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধের দাবিতে লন্ডনকে হুঁশিয়ারি ইরানের

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপারকে ফোন করে স্পষ্ট বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি জানিয়েছেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে লন্ডনের কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। এর আগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছিলেন কুপার। অন্যদিকে, দেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক এজেন্টকে গ্রেফতার করেছে ইরান।

কূটনৈতিক প্রটোকল মেনে লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাসের সদস্যদের সুরক্ষা নিশ্চিত করতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন আরাঘচি। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্রিটেন ব্যর্থ হলে তাদের প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে বাধ্য হবে তেহরান। বিক্ষোভকারীদের ওপর হামলা বন্ধের দাবির জবাবে এই কঠোর অবস্থান নিলেন তিনি।

বিজ্ঞাপন

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা বিভাগ জানিয়েছে, গুপ্তচরবৃত্তির অভিযোগে ওই মোসাদ এজেন্টকে আটক করা হয়েছে। আইআরজিসির দাবি, গোপন পরিচয়ে ও ইচ্ছাকৃতভাবে ইরানে আসা ওই বিদেশি নাগরিক ইসরায়েলের হয়ে কাজ করছিলেন। তিনি গোপনে তথ্য সংগ্রহ করে চলমান আন্দোলনকে আরও তীব্র করতে মরিয়া হয়ে উঠেছিলেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...