বিজ্ঞাপন

সহিংসতা ও অর্থনৈতিক সংকটের মাঝে তেহরানে মিছিলে প্রেসিডেন্ট

প্রাইম বার্তা অনলাইন
১২ জানুয়ারি ২০২৬ ১১:৪২ পিএম
সহিংসতা ও অর্থনৈতিক সংকটের মাঝে তেহরানে মিছিলে প্রেসিডেন্ট

টানা দুই সপ্তাহ ধরে চলা সহিংস বিক্ষোভ এবং অর্থনৈতিক অস্থিরতার মধ্যেই সোমবার (১২ জানুয়ারি) তেহরানের রাজপথে হাজারো মানুষের সঙ্গে ‘জাতীয় প্রতিরোধ মিছিলে’ শামিল হলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সরকারপন্থি এই বিশাল সমাবেশে অংশগ্রহণের মাধ্যমে দেশবাসীর প্রতি একাত্মতা জানাতে রাজধানীতে হাজির হন তিনি।

জাতীয় পতাকা হাতে মিছিলরত জনতার সাথে কদম মিলিয়ে হাঁটার পাশাপাশি দেশের অর্থনৈতিক সংকট নিরসনে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট। তিনি জানান, সাধারণ মানুষের দাবি শোনার জন্য সরকার প্রস্তুত থাকলেও ‘দাঙ্গাবাজ’ ও ‘সন্ত্রাসী’রা যেন পরিস্থিতির সুযোগ নিয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকা হবে। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা তৈরিতে ভূমিকা রাখার অভিযোগও তোলেন।

বিজ্ঞাপন

গত ডিসেম্বরে মুদ্রার ব্যাপক পতন এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে এই বিক্ষোভ শুরু হয়, যা বর্তমানে সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। মাহসা আমিনির মৃত্যুর পর সৃষ্ট আন্দোলনের পর এটিই ইরানে সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে চিহ্নিত হয়েছে। এমন পরিস্থিতিতে জনদুর্দশা লাঘবের পাশাপাশি দেশের স্থিতিশীলতা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন মাসুদ পেজেশকিয়ান।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...