বিজ্ঞাপন

বিশ্বে প্রথমবারের মতো ইরানে স্টারলিংক অচল করল তেহরান

প্রাইম বার্তা অনলাইন
১২ জানুয়ারি ২০২৬ ১০:৩৩ পিএম
বিশ্বে প্রথমবারের মতো ইরানে স্টারলিংক অচল করল তেহরান

মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’ সামরিক জ্যামিং প্রযুক্তির মাধ্যমে কার্যত অচল করে দিয়েছে ইরান। বিশ্বের কোনো দেশের পক্ষে এটিই প্রথম ঘটনা যেখানে স্টারলিংকের স্যাটেলাইট সংযোগ এভাবে বিচ্ছিন্ন করা হলো। প্রাথমিকভাবে আপলিংক ও ডাউনলিংক ট্র্যাফিকের প্রায় ৩০ শতাংশ ব্যাহত হলেও কয়েক ঘণ্টার মধ্যেই তা ৮০ শতাংশের ওপর চলে যায়, যা বিশ্লেষকদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

ইরান সরকার কখনোই এই সেবা ব্যবহারের অনুমতি দেয়নি, তবুও দেশটিতে হাজার হাজার স্টারলিংক রিসিভার রয়েছে। এই রিসিভারগুলো জিপিএস সিগন্যালের ওপর নির্ভরশীল হওয়ায়, গত বছর জুন মাস থেকে চলা জিপিএস সিগন্যাল বিঘ্নিত করার ফলে এখন সংযোগে বিপত্তি দেখা দিয়েছে। এদিকে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলন দমনে গত চার দিন ধরে সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে।

বিজ্ঞাপন

অস্থিতিশীল এই পরিস্থিতির মধ্যে সোমবার (১২ জানুয়ারি) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দ্রুত ইন্টারনেট সেবা পুনরুদ্ধারের আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে অচিরেই বিদেশি দূতাবাস এবং সরকারি মন্ত্রণালয়গুলোর ডিজিটাল সংযোগ পুনঃস্থাপন করা হবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...