বিজ্ঞাপন

ইরানে মোসাদ এজেন্ট গ্রেফতার, বিক্ষোভে নাশকতার চেষ্টা

প্রাইম বার্তা অনলাইন
১২ জানুয়ারি ২০২৬ ৯:০৫ পিএম
ইরানে মোসাদ এজেন্ট গ্রেফতার, বিক্ষোভে নাশকতার চেষ্টা

ইরানে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে গুপ্তচরবৃত্তি ও নাশকতার অভিযোগে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক এজেন্টকে গ্রেফতার করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা বিভাগ। গোপন পরিচয়ে ইরানে আসা ওই বিদেশি নাগরিক বিক্ষোভকে আরও তীব্র করার উদ্দেশ্যে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছিলেন।

আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত ব্যক্তি তার নেটওয়ার্কের সন্ত্রাসী কার্যক্রম মূল্যায়ন ও তথ্য সংগ্রহের সময় হাতেনাতে ধরা পড়েন। তার আস্তানা ও ব্যবহৃত সরঞ্জাম তল্লাশি করে গুপ্তচরবৃত্তির সুস্পষ্ট প্রমাণাদি উদ্ধার করা হয়েছে। তিনি পরিকল্পিতভাবে ইসরায়েলের স্বার্থে ইরানের অভ্যন্তরে কাজ করছিলেন বলে বিবৃতিতে নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

তেহরান মনে করছে, সাম্প্রতিক সহিংস দাঙ্গায় সরকারি-বেসরকারি সম্পত্তি ধ্বংস এবং নিরাপত্তা বাহিনীর সদস্যসহ নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। বিদেশি এই শক্তিগুলো ইরানের সরকার পতনের ষড়যন্ত্রে বিক্ষোভকারীদের প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে উসকে দিচ্ছে বলে অভিযোগ করেছে ইরান সরকার।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...