বিজ্ঞাপন

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ভিসায় ‘সর্বোচ্চ ঝুঁকি’ ঘোষণা অস্ট্রেলিয়ার

প্রাইম বার্তা অনলাইন
১২ জানুয়ারি ২০২৬ ৮:৩৭ পিএম
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ভিসায় ‘সর্বোচ্চ ঝুঁকি’ ঘোষণা অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ার নতুন ভিসা নীতি বাস্তবায়নের ফলে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দেশটিতে পড়াশোনার সুযোগ আরও সংকুচিত হয়েছে। চলতি মাসের ৮ তারিখ থেকে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কাকে ‘অ্যাসেসমেন্ট লেভেল থ্রি’ বা সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকাভুক্ত করা হয়েছে, যা ভিসা প্রাপ্তির প্রক্রিয়াকে বেশ জটিল করে তুলবে।

এর আগে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা লেভেল ওয়ানে ছিল, আর ভারত, নেপাল ও ভুটান লেভেল টুতে ছিল। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, নকল নথিপত্রের প্রবণতা রোধ এবং প্রকৃত মেধাবীদের সুরক্ষায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে এসব দেশের আবেদনকারীদের আর্থিক সক্ষমতা ও শিক্ষাগত যোগ্যতা যাচাই ছাড়াও ‘জেনুইন টেম্পরারি এন্ট্রান্ট’ হিসেবে তাদের নিজ দেশে ফেরত আসার আগ্রহ নিয়ে খুবই গভীরভাবে তদন্ত করা হবে।

বিজ্ঞাপন

এই হঠাৎ সিদ্ধান্তের কারণে আন্তর্জাতিক শিক্ষা খাতের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আন্তর্জাতিক শিক্ষা সমিতির (আইইএএ) প্রধান নির্বাহী ফেল হানিউড মন্তব্য করেছেন, এই ধরনের ঘন ঘন ও অস্থিতিশীল পরিবর্তন নিশ্চয়তার অভাব তৈরি করছে। বিশেষ করে ২০২৬ সালের প্রথম ভর্তি সেশনের কথা মাথায় রেখে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন পরিকল্পনা সাজাচ্ছে, তখন এই ধরনের পদক্ষেপ তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...