গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের জেদ, সামরিক পদক্ষেপে ন্যাটোর শেষ?
ডেনমার্কের অধীন বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের মালিকানা অর্জনকে যুক্তরাষ্ট্রের জন্য মনস্তাত্ত্বিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত রোববার, ১১ জানুয়ারি ওয়াশিংটনের ওভাল অফিসে এবং নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টি তিনি সঠিকভাবেই মীমাংসা করতে চান। ট্রাম্পের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাফল্যের জন্য এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, সাধারণ কোনো চুক্তির চেয়ে মালিকানার স্বাধীনতা ভিন্ন ধরনের সুযোগ এনে দেয়, যার মধ্যে সেখানে সামরিক ঘাঁটি স্থাপনের সম্ভাবনাও রয়েছে। তবে বর্তমান সময়ে সেখানে অতিরিক্ত সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলেও তিনি স্পষ্ট করেছেন। এর আগে তিনি প্রয়োজনে সেনা বাড়ানোর কথা জানালেও এখন সেই অবস্থান থেকে সরে এসেছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র যদি জোর প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করে, তবে তা ন্যাটো জোটের অবসান ডেকে আনবে বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিরক্ষা কমিশনার আন্দ্রিয়ুস কুবিলিউস। তিনি জানান, ডেনমার্কের পাশে দাঁড়াতে ইইউভুক্ত দেশগুলো বাধ্য থাকবে। ইতিমধ্যে ২১ লাখ ৬৬ হাজার বর্গকিলোমিটার এলাকার এই দ্বীপের সার্বভৌমত্ব রক্ষায় ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন ও যুক্তরাজ্য—ইউরোপের এই ছয় ক্ষমতাধর রাষ্ট্র একত্রিত হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের জেদ, সামরিক পদক্ষেপে ন্যাটোর শেষ?
ডেনমার্কের অধীন বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের মালিকানা অর্জনকে যুক্তরাষ্ট্রের জন্য মনস্তাত্ত্বিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত রোববার, ১১ জানুয়ারি ওয়াশিংটনের ওভাল অফিসে এবং নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টি তিনি সঠিকভাবেই মীমাংসা করতে চান। ট্রাম্পের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাফল্যের জন্য এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, সাধারণ কোনো চুক্তির চেয়ে মালিকানার স্বাধীনতা ভিন্ন ধরনের সুযোগ এনে দেয়, যার মধ্যে সেখানে সামরিক ঘাঁটি স্থাপনের সম্ভাবনাও রয়েছে। তবে বর্তমান সময়ে সেখানে অতিরিক্ত সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলেও তিনি স্পষ্ট করেছেন। এর আগে তিনি প্রয়োজনে সেনা বাড়ানোর কথা জানালেও এখন সেই অবস্থান থেকে সরে এসেছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র যদি জোর প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করে, তবে তা ন্যাটো জোটের অবসান ডেকে আনবে বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিরক্ষা কমিশনার আন্দ্রিয়ুস কুবিলিউস। তিনি জানান, ডেনমার্কের পাশে দাঁড়াতে ইইউভুক্ত দেশগুলো বাধ্য থাকবে। ইতিমধ্যে ২১ লাখ ৬৬ হাজার বর্গকিলোমিটার এলাকার এই দ্বীপের সার্বভৌমত্ব রক্ষায় ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন ও যুক্তরাজ্য—ইউরোপের এই ছয় ক্ষমতাধর রাষ্ট্র একত্রিত হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…