বিজ্ঞাপন

ইসরোর নতুন বছরের শুরুতেই বড় বিপত্তি, ভেস্তে গেল মহাকাশ মিশন

প্রাইম বার্তা অনলাইন
১২ জানুয়ারি ২০২৬ ৮:১১ পিএম
ইসরোর নতুন বছরের শুরুতেই বড় বিপত্তি, ভেস্তে গেল মহাকাশ মিশন

নতুন বছরে মহাকাশ গবেষণায় বড় ধাক্কা নিল ভারত। সোমবার সকালে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি-সি৬২ রকেটের উৎক্ষেপণ সফল হলেও মিশনটি ব্যর্থ হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে রকেটটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এতে থাকা ১৫টি উপগ্রহ আর কক্ষপথে পৌঁছাতে পারেনি।

ভারতীয় সময় সকাল ১০টা ১৭ মিনিটে প্রায় ২৬০ টন ওজনের এই রকেটটি আকাশের দিকে যাত্রা করে। প্রাথমিকভাবে রকেটের প্রথম ও দ্বিতীয় ধাপ সঠিকভাবে সম্পন্ন হয়। কিন্তু তৃতীয় ধাপে পৌঁছালে সমস্যা দেখা দেয়। ইঞ্জিন জ্বলে ওঠার পর হঠাৎ মিশন কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং রকেটটি নির্দিষ্ট পথ থেকে সরে যায়।

বিজ্ঞাপন

গত আট মাসের মধ্যে এটি পিএসএলভি রকেটের দ্বিতীয় ব্যর্থতা, এর আগে ২০২৫ সালে পিএসএলভি-সি৬১ মিশনও ব্যর্থ হয়েছিল। এই ঘটনা ৯০ শতাংশেরও বেশি সাফল্যের রেকর্ড থাকা রকেটটির সুনামে ভাটা ফেলল। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, তৃতীয় ধাপের শুরুর দিকে রকেটের কর্মক্ষমতা স্বাভাবিক ছিল। পরে ঘূর্ণন গতিতে অস্বাভাবিকতা এবং উড়ানের পথভ্রষ্ট হওয়ায় সমস্যা তৈরি হয়। তিনি বলেন, ঘটনার কারণ উদঘাটনে ডেটা বিশ্লেষণ চলছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...