বিজ্ঞাপন

ইরানে স্টারলিংক বন্ধ করল সরকার, সামরিক জ্যামের নজিরবিহীন পদক্ষেপ

প্রাইম বার্তা অনলাইন
১২ জানুয়ারি ২০২৬ ৭:২৫ পিএম
ইরানে স্টারলিংক বন্ধ করল সরকার, সামরিক জ্যামের নজিরবিহীন পদক্ষেপ

চলমান সরকারবিরোধী আন্দোলনের মাঝে এবার ইরানে ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার কার্যত অসম্ভব করে দিয়েছে দেশটির প্রশাসন। সামরিক জ্যামিং প্রযুক্তির মাধ্যমে এই স্যাটেলাইট সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনাকে বিশেষজ্ঞরা ইরানের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন।

যদিও আইনত স্টারলিংক ব্যবহার নিষিদ্ধ, তবুও হাজার হাজার ইউনিট গোপনে ব্যবহার করছিলেন বিক্ষোভকারীরা। কিন্তু সাম্প্রতিক সময়ে জিপিএস সংকেত বিঘ্নিত করার ফলে এই সেবায় বড়সড় ধস নেমেছে। শুরুতে যেখানে ৩০ শতাংশ ট্রাফিক ব্যাহত হয়েছিল, কয়েক ঘণ্টার ব্যবধানে তা ৮০ শতাংশের ঘরে পৌঁছে যায়। গত বছর ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর থেকেই ইরান জিপিএস সংকেতে বাধা দিচ্ছিল, যার প্রভাব এখন স্টারলিংকেও পড়েছে।

বিজ্ঞাপন

মিয়ান গ্রুপের গবেষক আমির রশিদি জানান, গত দুই দশক ধরে ইন্টারনেট অধিকার নিয়ে কাজ করলেও এমন পরিস্থিতি তিনি আর কখনো দেখেননি। বিশ্লেষক সাইমন মিগলিয়ানো মনে করেন, ভিন্নমত দমনে এই কৌশলকে কঠোর অস্ত্র হিসেবে ব্যবহার করছে তেহরান। তবে এর ফলে ইরানের অর্থনীতিতেও ভয়াবহ প্রভাব পড়ছে, প্রতি ঘণ্টায় প্রায় ১৫ লাখ ৬০ হাজার ডলারের আর্থিক ক্ষতি হচ্ছে দেশটির।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...