বিজ্ঞাপন

বাংলাদেশসহ চার দেশের ভিসার ঝুঁকি বাড়াল অস্ট্রেলিয়া

প্রাইম বার্তা অনলাইন
১২ জানুয়ারি ২০২৬ ৬:৪৩ পিএম
বাংলাদেশসহ চার দেশের ভিসার ঝুঁকি বাড়াল অস্ট্রেলিয়া

দক্ষিণ এশিয়ার চারটি দেশের শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়া আরও কঠিন করেছে দেশটির ফেডারেল সরকার। স্বচ্ছতাজনিত সমস্যার কারণে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ ক্যাটাগরিতে স্থান দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার নেওয়া এই সিদ্ধান্তের মাধ্যমে চারটি দেশকেই এভিডেন্স লেভেল-২ (EL2) থেকে সরাসরি এভিডেন্স লেভেল-৩ (EL3)-এ উন্নীত করা হয়েছে।

অস্ট্রেলিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ডেপুটি সেক্রেটারি ড. আবুল রিজভি বলেছেন, এভাবে একসাথে চারটি দেশকে ঝুঁকির এই স্তরে নিয়ে আসা অত্যন্ত অস্বাভাবিক। দেশটির হোম অ্যাফেয়ার্স দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, ২০২৬ সালের ৮ জানুয়ারি থেকে এই পরিবর্তন কার্যকর হয়েছে, যা উদীয়মান ইন্টিগ্রিটি সমস্যা মোকাবিলায় সহায়ক হবে। তবে যারা প্রকৃত শিক্ষার্থী এবং মানসম্মত শিক্ষা নিতে আগ্রহী তাদের জন্য অস্ট্রেলিয়ার দরজা এখনও খোলা থাকবে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞাপন

গত বছর অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৭৫ শতাংশই এই চারটি দেশ থেকে এসেছিল। সিম্প্লিফায়েড স্টুডেন্ট ভিসা ফ্রেমওয়ার্ক অনুযায়ী, ভিসা প্রত্যাখ্যান, বাতিল, অবৈধ অবস্থান এবং শরণার্থী আবেদনের হার বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে এই দেশগুলোর ভিসা প্রত্যাশীদের আর্থিক সক্ষমতা ও শিক্ষাগত যোগ্যতা প্রমাণে আগের চেয়ে অনেক বেশি কঠোর ও বিস্তারিত নথিপত্র জমা দিতে হবে, যা সামগ্রিকভাবে ভিসা প্রাপ্তির প্রক্রিয়াকে কঠিন করে তুলবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...