ইরানে হস্তক্ষেপের হুমকিয়ে না বেইজিং, মধ্যপ্রাচ্যে চায় শান্তি
ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সামরিক হস্তক্ষেপের হুমকি প্রত্যাখ্যান করেছে চীন। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের শক্তির হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। তিনি জানান, সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিরোধে বহিরাগত হস্তক্ষেপের বিরোধী বেইজিংয়ের অবস্থান সুস্পষ্ট।
এর আগে বিক্ষোভকারীদের ওপর হামলা চালালে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এমন পরিপ্রেক্ষিতে বেইজিং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর দেশটিতে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক মন্দার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। যা দ্রুত রাজনৈতিক রূপ নিয়ে ২০২২ সালের পর সবচেয়ে বড় আন্দোলনে পরিণত হয়েছে।

ইরানের বিভিন্ন শহরে বর্তমান শাসন ব্যবস্থার অবসান দাবি করে আন্দোলন অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র বারবার হুঁশিয়ারি দিলেও চীন স্পষ্ট বার্তা দিয়েছে যে, আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে কোনো বাহ্যিক শক্তিকে এ ধরনের হুমকি দেওয়া উচিত নয় এবং সমস্যা সমাধানে কূটনৈতিক পথেই এগিয়ে আসা উচিত।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানে হস্তক্ষেপের হুমকিয়ে না বেইজিং, মধ্যপ্রাচ্যে চায় শান্তি
ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সামরিক হস্তক্ষেপের হুমকি প্রত্যাখ্যান করেছে চীন। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের শক্তির হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। তিনি জানান, সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিরোধে বহিরাগত হস্তক্ষেপের বিরোধী বেইজিংয়ের অবস্থান সুস্পষ্ট।
এর আগে বিক্ষোভকারীদের ওপর হামলা চালালে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এমন পরিপ্রেক্ষিতে বেইজিং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর দেশটিতে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক মন্দার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। যা দ্রুত রাজনৈতিক রূপ নিয়ে ২০২২ সালের পর সবচেয়ে বড় আন্দোলনে পরিণত হয়েছে।

ইরানের বিভিন্ন শহরে বর্তমান শাসন ব্যবস্থার অবসান দাবি করে আন্দোলন অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র বারবার হুঁশিয়ারি দিলেও চীন স্পষ্ট বার্তা দিয়েছে যে, আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে কোনো বাহ্যিক শক্তিকে এ ধরনের হুমকি দেওয়া উচিত নয় এবং সমস্যা সমাধানে কূটনৈতিক পথেই এগিয়ে আসা উচিত।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…