বিজ্ঞাপন

ইরানে বিক্ষোভ প্রশমিত, সরকার সমর্থকদের বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত

প্রাইম বার্তা অনলাইন
১২ জানুয়ারি ২০২৬ ৫:১৩ পিএম
ইরানে বিক্ষোভ প্রশমিত, সরকার সমর্থকদের বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত

টানা কয়েক সপ্তাহের বিক্ষোভের পর ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে পরিস্থিতি পাল্টে গেছে। সরকারবিরোধী আন্দোলনের গতি কমে আসার পাশাপাশি সরকারের পক্ষে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যা পরিস্থিতি আবার সরকারের নিয়ন্ত্রণে আসার ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের তথ্য অনুযায়ী, চলতি মাসের ১১ তারিখ রোববার থেকেই ইরানজুড়ে বিক্ষোভের মাত্রা হ্রাস পায়। দেশব্যাপী ইন্টারনেট বন্ধ এবং স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞার কারণে আন্দোলনকারীদের মধ্যে এই স্থবিরতা দেখা দেয়। এদিকে, আল-জাজিরার তেহরান প্রতিনিধি তোহিদ আসাদি জানান, রাজধানীতে ডাকা সরকারপন্থি সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নিচ্ছেন এবং নগালাবি স্কয়ারে আরেকটি বড় সমাবেশের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক মেহরান কামরাভা বলেন, রাস্তায় জনসমাগম ঠেকাতেই মূলত ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলেই কর্তৃপক্ষ তা পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইতিমধ্যে ইন্টারনেট সেবা দ্রুত চালু করার ঘোষণা দিয়েছেন। এই পদক্ষেপের মাধ্যমে দেশটির নেতৃত্ব দেশি-বিদেশি মহলে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আলোচনায় তারা আগ্রহী—এই বার্তাটি পৌঁছে দিতে চাইছে বলে মন্তব্য করেছেন তিনি।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...