বিক্ষোভ দমনে বন্ধ ইরানের ইন্টারনেট, শিগগিরই স্বাভাবিক হবে
ইরানে চলমান বিক্ষোভের মধ্যেই দেশজুড়ে বন্ধ থাকা ইন্টারনেট সেবা দ্রুত পুনরায় চালু করার ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সোমবার (১২ জানুয়ারি) তিনি জানান, নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে সরকার ইন্টারনেট পুনরুদ্ধারের কাজ করছে। বিশেষ করে বিদেশি দূতাবাস এবং সরকারি মন্ত্রণালয়গুলোর সঙ্গে ডিজিটাল যোগাযোগ অচিরেই স্বাভাবিক করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
গত ২৮ ডিসেম্বর থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বিপুল বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির প্রতিবাদে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। আন্দোলন দমনে গত চার দিন ধরে সারাদেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছিল। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এই সহিংসতায় এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন এবং কয়েক হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। তবে হতাহতের কোনো নির্ভুল পরিসংখ্যান এখনো প্রকাশ করেনি ইরান সরকার।

ইরানে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্র স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার বিকল্প ভাবছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, স্পেসএক্স প্রধান ইলন মাস্কের সঙ্গে তিনি ইরানে স্টারলিংক সেবা চালু নিয়ে আলোচনা করতে পারেন। ইলন মাস্কের দক্ষতার প্রশংসা করে ট্রাম্প বলেন, বর্তমান পরিস্থিতিতে এটি একটি কার্যকর সমাধান হতে পারে। এর আগে ২০২২ সালে মাহশা আমিনির মৃত্যুর পর সৃষ্ট আন্দোলনেও এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বিক্ষোভ দমনে বন্ধ ইরানের ইন্টারনেট, শিগগিরই স্বাভাবিক হবে
ইরানে চলমান বিক্ষোভের মধ্যেই দেশজুড়ে বন্ধ থাকা ইন্টারনেট সেবা দ্রুত পুনরায় চালু করার ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সোমবার (১২ জানুয়ারি) তিনি জানান, নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে সরকার ইন্টারনেট পুনরুদ্ধারের কাজ করছে। বিশেষ করে বিদেশি দূতাবাস এবং সরকারি মন্ত্রণালয়গুলোর সঙ্গে ডিজিটাল যোগাযোগ অচিরেই স্বাভাবিক করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
গত ২৮ ডিসেম্বর থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বিপুল বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির প্রতিবাদে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। আন্দোলন দমনে গত চার দিন ধরে সারাদেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছিল। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এই সহিংসতায় এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন এবং কয়েক হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। তবে হতাহতের কোনো নির্ভুল পরিসংখ্যান এখনো প্রকাশ করেনি ইরান সরকার।

ইরানে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্র স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার বিকল্প ভাবছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, স্পেসএক্স প্রধান ইলন মাস্কের সঙ্গে তিনি ইরানে স্টারলিংক সেবা চালু নিয়ে আলোচনা করতে পারেন। ইলন মাস্কের দক্ষতার প্রশংসা করে ট্রাম্প বলেন, বর্তমান পরিস্থিতিতে এটি একটি কার্যকর সমাধান হতে পারে। এর আগে ২০২২ সালে মাহশা আমিনির মৃত্যুর পর সৃষ্ট আন্দোলনেও এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…