বিজ্ঞাপন

ইরানে শিগগির ইন্টারনেট সেবা পুনরুদ্ধারের ঘোষণা

প্রাইম বার্তা অনলাইন
১২ জানুয়ারি ২০২৬ ৩:১৭ পিএম
ইরানে শিগগির ইন্টারনেট সেবা পুনরুদ্ধারের ঘোষণা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, আন্দোলন দমনে টানা চার দিন ধরে বন্ধ থাকা ইন্টারনেট সেবা অচিরেই পুনরায় চালু করা হবে। তিনি জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার ইতিমধ্যে নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় শুরু করেছে। পাশাপাশি দেশের বিভিন্ন দূতাবাস এবং সরকারি মন্ত্রণালয়ের সংযোগ পুনরুদ্ধারেরও আশ্বাস দিয়েছেন তিনি।

এদিকে, ইরানে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক চালুর বিষয়ে স্পেসএক্স প্রধান ইলন মাস্কের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, মাস্কের কোম্পানি অত্যন্ত সক্ষম এবং এ ধরনের প্রযুক্তিগত কাজে তার দক্ষতা সুপরিচিত। এর আগে ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর সৃষ্ট আন্দোলনের সময়ও বাইডেন প্রশাসনের সহযোগিতায় ইরানে স্টারলিংক সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন মাস্ক।

বিজ্ঞাপন

বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মুদ্রাস্ফীতির প্রতিবাদে ইরানজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে সরকারি পদক্ষেপের অংশ হিসেবে ইন্টারনেট বন্ধ করা হলেও জনসাধারণের স্বার্থে দ্রুত তা স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...