ধর্ষণে বাধা দেওয়ায় বেঙ্গালুরুতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে খুন
ভারতের বেঙ্গালুরুতে ধর্ষণের প্রতিবাদ করায় এক নারী সফটওয়্যার প্রকৌশলীকে নৃশংসভাবে খুন করেছে এক কিশোর। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কর্ণেল কুরাই নামের ১৮ বছর বয়সী ওই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের নাম শর্মিলা ডিকে এবং তার বয়স ছিল ৩৪ বছর।
পুলিশ জানায়, গত ৩ জানুয়ারি গভীর রাতে অভিযুক্ত যৌন লালসা চরিতার্থের উদ্দেশ্যে জানালার ফাঁক দিয়ে শর্মিলার ঘরে প্রবেশ করে। শর্মিলা তাকে বাধা দিলে তীব্র ধস্তাধস্তির এক পর্যায়ে অভিযুক্ত তার মুখ ও নাক চেপে ধরে হত্যা করে। এরপর অপরাধের আলামত মুছে ফেলতে শর্মিলার পোশাক ও তোষকে আগুন ধরিয়ে দেয় এবং তার মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে মৃত্যু মনে হলেও বৈজ্ঞানিক তদন্তে হত্যার বিষয়টি প্রমাণিত হয়।

বর্তমানে অভিযুক্ত তরুণের বিরুদ্ধে খুন ও তথ্যপ্রমাণ ধ্বংসের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নিশ্চয়তা প্রদান করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ধর্ষণে বাধা দেওয়ায় বেঙ্গালুরুতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে খুন
ভারতের বেঙ্গালুরুতে ধর্ষণের প্রতিবাদ করায় এক নারী সফটওয়্যার প্রকৌশলীকে নৃশংসভাবে খুন করেছে এক কিশোর। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কর্ণেল কুরাই নামের ১৮ বছর বয়সী ওই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের নাম শর্মিলা ডিকে এবং তার বয়স ছিল ৩৪ বছর।
পুলিশ জানায়, গত ৩ জানুয়ারি গভীর রাতে অভিযুক্ত যৌন লালসা চরিতার্থের উদ্দেশ্যে জানালার ফাঁক দিয়ে শর্মিলার ঘরে প্রবেশ করে। শর্মিলা তাকে বাধা দিলে তীব্র ধস্তাধস্তির এক পর্যায়ে অভিযুক্ত তার মুখ ও নাক চেপে ধরে হত্যা করে। এরপর অপরাধের আলামত মুছে ফেলতে শর্মিলার পোশাক ও তোষকে আগুন ধরিয়ে দেয় এবং তার মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে মৃত্যু মনে হলেও বৈজ্ঞানিক তদন্তে হত্যার বিষয়টি প্রমাণিত হয়।

বর্তমানে অভিযুক্ত তরুণের বিরুদ্ধে খুন ও তথ্যপ্রমাণ ধ্বংসের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নিশ্চয়তা প্রদান করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…