বিজ্ঞাপন

ভেনেজুয়েলার অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে নিজেকে ঘোষণা ট্রাম্পের

প্রাইম বার্তা অনলাইন
১২ জানুয়ারি ২০২৬ ১২:৩৬ পিএম
ভেনেজুয়েলার অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে নিজেকে ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ময়কর ঘোষণা দিয়েছেন। তিনি নিজেকে দক্ষিণ আমেরিকার রাষ্ট্র ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে দাবি করেছেন। রোববার (১২ জানুয়ারি) নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করে তিনি জানান, চলতি বছরের জানুয়ারি মাস থেকেই ওই দেশের শীর্ষ পদে তিনি আসীন হয়েছেন।

এর আগে গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক সামরিক অভিযান পরিচালনা করে মার্কিন বাহিনী। ওই অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে আটক করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। মাদক পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে মার্কিন আদালতে বিচার প্রক্রিয়া চলছে এবং বর্তমানে তারা নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে রয়েছেন। এই অভিযানে অন্তত ১০০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

মাদুরো সরকারকে হটানোর পর ভেনেজুয়েলার তেল সম্পদের নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে মাদুরোকে আটকের কিছুক্ষণ পরই ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। দেশটির সেনাবাহিনীও ডেলসি রদ্রিগেজের প্রতি সমর্থন ব্যক্ত করেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...