ডার্ক ওয়েবে ইনস্টাগ্রামের ১.৭৫ কোটি ইউজারের তথ্য ফাঁস, আতঙ্ক
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বড়সড় নিরাপত্তা ফাঁক ধরা পড়েছে। অন্তত ১ কোটি ৭৫ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের দাবি, ২০২৪ সালে এই প্ল্যাটফর্মের এপিআই-তে থাকা একটি ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা মেটার নিরাপত্তা বেড়া ভেঙে এই সংবেদনশীল তথ্য চুরি করতে সক্ষম হয়েছে।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যালওয়্যারবাইটসের প্রতিবেদন অনুযায়ী, ফাঁস হওয়া তথ্যের তালিকায় ব্যবহারকারীদের নাম, ইমেইল, ফোন নম্বর এবং আংশিক ঠিকানা রয়েছে। এতে পাসওয়ার্ড না থাকলেও এই তথ্য ব্যবহার করে পরিচয় জালিয়াতি বা আর্থিক প্রতারণার মতো ঘটনা ঘটানো সম্ভব। সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে প্রভাবশালী কনটেন্ট নির্মাতারাও এই ঝুঁকির মধ্যে রয়েছেন। এরই মধ্যে অনেক ব্যবহারকারী অস্বাভাবিক হারে পাসওয়ার্ড রিসেটের ইমেইল পাওয়ার কথা জানিয়েছেন, যা নিরাপত্তা নিয়ে নতুন করে সংশয় তৈরি করেছে।

এই গুরুতর অভিযোগের পরও এখন পর্যন্ত মেটা কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, রিসেট ইমেইল পাওয়া মানেই অ্যাকাউন্ট হ্যাক হওয়া নয়, তবে বিশেষজ্ঞরা ব্যবহারকারীদের সর্তক থাকতে এবং অ্যাকাউন্টের নিরাপত্তা যাচাইয়ের পরামর্শ দিয়েছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ডার্ক ওয়েবে ইনস্টাগ্রামের ১.৭৫ কোটি ইউজারের তথ্য ফাঁস, আতঙ্ক
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বড়সড় নিরাপত্তা ফাঁক ধরা পড়েছে। অন্তত ১ কোটি ৭৫ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের দাবি, ২০২৪ সালে এই প্ল্যাটফর্মের এপিআই-তে থাকা একটি ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা মেটার নিরাপত্তা বেড়া ভেঙে এই সংবেদনশীল তথ্য চুরি করতে সক্ষম হয়েছে।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যালওয়্যারবাইটসের প্রতিবেদন অনুযায়ী, ফাঁস হওয়া তথ্যের তালিকায় ব্যবহারকারীদের নাম, ইমেইল, ফোন নম্বর এবং আংশিক ঠিকানা রয়েছে। এতে পাসওয়ার্ড না থাকলেও এই তথ্য ব্যবহার করে পরিচয় জালিয়াতি বা আর্থিক প্রতারণার মতো ঘটনা ঘটানো সম্ভব। সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে প্রভাবশালী কনটেন্ট নির্মাতারাও এই ঝুঁকির মধ্যে রয়েছেন। এরই মধ্যে অনেক ব্যবহারকারী অস্বাভাবিক হারে পাসওয়ার্ড রিসেটের ইমেইল পাওয়ার কথা জানিয়েছেন, যা নিরাপত্তা নিয়ে নতুন করে সংশয় তৈরি করেছে।

এই গুরুতর অভিযোগের পরও এখন পর্যন্ত মেটা কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, রিসেট ইমেইল পাওয়া মানেই অ্যাকাউন্ট হ্যাক হওয়া নয়, তবে বিশেষজ্ঞরা ব্যবহারকারীদের সর্তক থাকতে এবং অ্যাকাউন্টের নিরাপত্তা যাচাইয়ের পরামর্শ দিয়েছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…