বিজ্ঞাপন

ইরানে বিক্ষোভ, নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার

প্রাইম বার্তা অনলাইন
১২ জানুয়ারি ২০২৬ ১১:২৯ এএম
ইরানে বিক্ষোভ, নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার

ইরানে চলমান সহিংস বিক্ষোভ এবং অস্থির পরিস্থিতির কারণে দেশটিতে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত ইরান ত্যাগ করতে নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আন্দোলনের কারণে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে খুব শিগগিরই দেশ ছেড়ে চলে আসা অসম্ভব হয়ে পড়তে পারে। বর্তমানে বাণিজ্যিক বিমান চলাচল করলেও সেই সুযোগ দ্রুত সীমিত হয়ে আসছে এবং যেকোনো সময় আকাশসীমা বন্ধ হয়ে গেলে ফ্লাইট বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে।

২০২২ সালের পর থেকে এটিই ইরানে সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলন। গত ২৮ ডিসেম্বর মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুত রাজনৈতিক রূপ নেয় এবং দেশটির বড় অংশজুড়ে ছড়িয়ে পড়ে। বর্তমান শাসন ব্যবস্থার অবসান দাবি করছেন বিক্ষোভকারীরা। সতর্কবার্তায় বলা হয়েছে, যারা এখনও সেখানে অবস্থান করছেন তাদের নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে এবং দীর্ঘদিন আশ্রয়ে থাকার জন্য পানি, খাবার ও ওষুধ মজুদ রাখতে হবে।

বিজ্ঞাপন

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ‘হস্তক্ষেপের’ হুমকি দিয়েছেন। তিনি ইরানি নেতৃত্বকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো শক্তি প্রয়োগ না করার সতর্কবার্তা দিয়েছেন। গত শনিবার ট্রাম্প জানিয়েছেন, বিক্ষোভকারীদের পাশে দাঁড়াতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক এই উত্তেজনার মধ্যে ইরানের পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...