বিজ্ঞাপন

মাদুরোকে ধরতে রহস্যময় অস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র!

প্রাইম বার্তা অনলাইন
১২ জানুয়ারি ২০২৬ ১০:৪৮ এএম
মাদুরোকে ধরতে রহস্যময় অস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র!

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের উদ্দেশ্যে চালানো এক অভিযানে যুক্তরাষ্ট্র এমন এক রহস্যময় অস্ত্র ব্যবহার করেছে যা দেখে স্তম্ভিত হয়েছেন নিরাপত্তারক্ষীরা। এক প্রত্যক্ষদর্শীর দাবি, মার্কিন বাহিনী এই অভিযানে অত্যন্ত শক্তিশালী ‘নির্দেশিত শক্তি অস্ত্র’ বা ডাইরেক্টেড এনার্জি ওয়েপন প্রয়োগ করেছে, যার প্রভাবে কোনো প্রাণহানি ছাড়াই শতাধিক সেনা মুহূর্তের মধ্যে নিস্তেজ হয়ে পড়েছিলেন।

ওই নিরাপত্তারক্ষী জানান, অভিযানের শুরুতেই রাডার ব্যবস্থা কাজ করা বন্ধ করে দেয় মার্কিনরা এবং আকাশ ভরিয়ে দেয় ড্রোনের ঝাঁক। এরপর হেলিকপ্টার থেকে নামে মাত্র ২০ জন সেনা, যারা বন্দুকের চেয়েও ভয়াবহ একটি যন্ত্র থেকে তীব্র শব্দতরঙ্গ নিক্ষেপ করেন। এই সনিক আক্রমণের ফলে মাদুরোর নিরাপত্তারক্ষীরা মাটিতে লুটিয়ে পড়েন, অনেকের নাক দিয়ে রক্ত পড়ে এবং কেউ কেউ অসুস্থ হয়ে বমি করতে শুরু করেন। তিনি বলেন, ওই অভিজ্ঞতা এতটাই তীব্র ছিল যে মনে হয়েছিল মাথা ভেতর থেকে ফেটে যাচ্ছে।

বিজ্ঞাপন

এই ঘটনার বিবরণ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট, যা নিয়ে ইতিমধ্যে বিশ্বজুড়ে আলোচনার ঝড় বয়ে গেছে। তবে ওই অভিযানে এই ধরনের রহস্যময় প্রযুক্তির ব্যবহারের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্রের প্রশাসন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...