বিজ্ঞাপন

ইরানে বিক্ষোভে হতাহত বেড়েছে, সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের

প্রাইম বার্তা অনলাইন
১২ জানুয়ারি ২০২৬ ১০:৪৪ এএম
ইরানে বিক্ষোভে হতাহত বেড়েছে, সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন। ইরানে সরকারবিরোধী বিক্ষোভে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে রোববার (১১ জানুয়ারি) তিনি এই হুঁশিয়ারি দেন। মার্কিন ভিত্তিক একটি মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ৫৩৮ জন নিহত হয়েছেন।

এদিকে, যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে হামলা চালালে পাল্টা আঘাত হানার ঘোষণা দিয়েছে তেহরান। ইরান জানিয়েছে, ওয়াশিংটন ভুল হিসাব করলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা করা হবে। আর্থিক সংকট ও মূল্যস্ফীতির কারণে গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই বিক্ষোভ ইতিমধ্যে রাজনৈতিক রূপ নিয়েছে এবং দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

পরিস্থিতি মোকাবেলায় গত বৃহস্পতিবার থেকে ইরানে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, দাঙ্গাবাজরা যেন সামাজিক অস্থিরতা তৈরি করতে না পারে, তবে শান্তিপূর্ণ প্রতিবাদ জনগণের অধিকার। ট্রাম্প এর আগে বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়ে তেহরানকে শক্তি প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...