ইরানে ৪৭ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ, ট্রাম্পের সমর্থন
ইরানের ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠার ৪৭ বছরের ইতিহাসে এমন কোনো সরকারবিরোধী আন্দোলন আগে দেখা যায়নি, যা বর্তমানে দেশটিতে দেখা দিয়েছে। গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ ধীরে ধীরে আরও ব্যাপক আকার ধারণ করছে এবং এর তীব্রতা সাবেক সব আন্দোলনকে ছাড়িয়ে গেছে।
বিশ্লেষকদের মতে, এবারের আন্দোলন শুধুমাত্র বড় শহরে সীমাবদ্ধ নয়, তা ছোট শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে। সমাজবিজ্ঞান গবেষক এলি খোরসান্দফার জানিয়েছেন, আগের আন্দোলনগুলো নির্দিষ্ট শ্রেণি বা অঞ্চলের মধ্যে ছিল। ২০০৯ সালে নির্বাচনী কারচুপির প্রতিবাদে মধ্যবিত্তরা বড় শহরে আন্দোলন করলেও ২০১৭ ও ২০১৯ সালে তা দরিদ্র এলাকায় সীমাবদ্ধ ছিল। এমনকি ২০২২ সালে হিজাব পুলিশের হেফাজতে মাইশা আমিনির মৃত্যুর পর যে আন্দোলন হয়েছিল, তার চেয়েও বর্তমান পরিস্থিতি ভয়াবহ।

এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, ইরানি সরকার যদি বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন চালায়, তবে তিনি তাদের সহযোগিতায় এগিয়ে আসবেন। ট্রাম্পের এই মন্তব্যের জবাবে ইরান সরকার মার্কিন স্বার্থ ও তাদের মিত্রদের ওপর হামলার হুমকি দিয়েছে, যা এলাকায় উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানে ৪৭ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ, ট্রাম্পের সমর্থন
ইরানের ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠার ৪৭ বছরের ইতিহাসে এমন কোনো সরকারবিরোধী আন্দোলন আগে দেখা যায়নি, যা বর্তমানে দেশটিতে দেখা দিয়েছে। গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ ধীরে ধীরে আরও ব্যাপক আকার ধারণ করছে এবং এর তীব্রতা সাবেক সব আন্দোলনকে ছাড়িয়ে গেছে।
বিশ্লেষকদের মতে, এবারের আন্দোলন শুধুমাত্র বড় শহরে সীমাবদ্ধ নয়, তা ছোট শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে। সমাজবিজ্ঞান গবেষক এলি খোরসান্দফার জানিয়েছেন, আগের আন্দোলনগুলো নির্দিষ্ট শ্রেণি বা অঞ্চলের মধ্যে ছিল। ২০০৯ সালে নির্বাচনী কারচুপির প্রতিবাদে মধ্যবিত্তরা বড় শহরে আন্দোলন করলেও ২০১৭ ও ২০১৯ সালে তা দরিদ্র এলাকায় সীমাবদ্ধ ছিল। এমনকি ২০২২ সালে হিজাব পুলিশের হেফাজতে মাইশা আমিনির মৃত্যুর পর যে আন্দোলন হয়েছিল, তার চেয়েও বর্তমান পরিস্থিতি ভয়াবহ।

এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, ইরানি সরকার যদি বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন চালায়, তবে তিনি তাদের সহযোগিতায় এগিয়ে আসবেন। ট্রাম্পের এই মন্তব্যের জবাবে ইরান সরকার মার্কিন স্বার্থ ও তাদের মিত্রদের ওপর হামলার হুমকি দিয়েছে, যা এলাকায় উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…