ভেনেজুয়েলার তেল বন্ধ, কিউবাকে চুক্তির কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের
ভেনেজুয়েলা থেকে কিউবার তেল ও অর্থপ্রবাহ বন্ধ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি সমাজতান্ত্রিক দেশটিকে ওয়াশিংটনের সাথে দ্রুত চুক্তিতে আসার জন্য কঠোরভাবে সতর্ক করেছেন। গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনীর অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর থেকেই কিউবায় তেলের কোনো চালান যায়নি।
ট্রাম্প জানান, কারাকাসের একনায়কদের নিরাপত্তা সেবার বিনিময়ে কিউবা দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার তেল ও আর্থিক সহায়তা পেয়ে আসছিল, যা এখন অতীত। তিনি হাভানাকে সময় নষ্ট না করে আলোচনার টেবিলে আসার পরামর্শ দিয়েছেন। এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কিউবার ভবিষ্যৎ নেতা হিসেবে দেখার ইঙ্গিত দিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন ট্রাম্প, যা ওয়াশিংটনের বর্তমান অবস্থানের জটিলতা তুলে ধরে।

যুক্তরাষ্ট্রের এই হুমকি প্রত্যাখ্যান করে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল বলেছেন, তার দেশ স্বাধীন এবং বাইরে থেকে কোনো সিদ্ধান্ত চাপানো সম্ভব নয়। গত ৬৬ বছর ধরে মার্কিন আগ্রাসনের মোকাবিলা করছে কিউবা এবং মাতৃভূমি রক্ষায় তারা শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। বিশ্লেষকদের আশঙ্কা, তেল সরবরাহ বন্ধ হলে বিদ্যুৎ বিপর্যয় ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অভাবে কিউবার অর্থনীতি আরও ভেঙে পড়তে পারে, যা দেশটির সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ভেনেজুয়েলার তেল বন্ধ, কিউবাকে চুক্তির কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের
ভেনেজুয়েলা থেকে কিউবার তেল ও অর্থপ্রবাহ বন্ধ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি সমাজতান্ত্রিক দেশটিকে ওয়াশিংটনের সাথে দ্রুত চুক্তিতে আসার জন্য কঠোরভাবে সতর্ক করেছেন। গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনীর অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর থেকেই কিউবায় তেলের কোনো চালান যায়নি।
ট্রাম্প জানান, কারাকাসের একনায়কদের নিরাপত্তা সেবার বিনিময়ে কিউবা দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার তেল ও আর্থিক সহায়তা পেয়ে আসছিল, যা এখন অতীত। তিনি হাভানাকে সময় নষ্ট না করে আলোচনার টেবিলে আসার পরামর্শ দিয়েছেন। এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কিউবার ভবিষ্যৎ নেতা হিসেবে দেখার ইঙ্গিত দিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন ট্রাম্প, যা ওয়াশিংটনের বর্তমান অবস্থানের জটিলতা তুলে ধরে।

যুক্তরাষ্ট্রের এই হুমকি প্রত্যাখ্যান করে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল বলেছেন, তার দেশ স্বাধীন এবং বাইরে থেকে কোনো সিদ্ধান্ত চাপানো সম্ভব নয়। গত ৬৬ বছর ধরে মার্কিন আগ্রাসনের মোকাবিলা করছে কিউবা এবং মাতৃভূমি রক্ষায় তারা শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। বিশ্লেষকদের আশঙ্কা, তেল সরবরাহ বন্ধ হলে বিদ্যুৎ বিপর্যয় ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অভাবে কিউবার অর্থনীতি আরও ভেঙে পড়তে পারে, যা দেশটির সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…