ইরানে অস্থিরতা সৃষ্টির পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র
ইরানের সাম্প্রতিক অস্থিরতার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি দেশের অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেও, বিদেশি শক্তিগুলোকে এই পরিস্থিতি উস্কে দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছেন। তিনি জনগণকে সতর্ক করে বলেছেন, সন্ত্রাসী ও দাঙ্গাবাজরা যেন দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে।
পেজেশকিয়ান দাবি করেন, জুন মাসে ইসরায়েলের ১২ দিনের যুদ্ধে ইরানের ওপর আঘাত হানা শক্তিগুলোই এখন অর্থনৈতিক সংকটকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তার অভিযোগ, বাইরে থেকে আনা সন্ত্রাসী এবং প্রশিক্ষণপ্রাপ্ত কিছু লোক রাসত শহরের একটি বাজারে হামলা চালিয়েছে এবং মসজিদে আগুন দিয়েছে। তবে তিনি ব্যবসায়ীদের সমস্যা শোনার আশ্বাস দিয়ে দাঙ্গাবাজদের সাধারণ প্রতিবাদকারীদের থেকে আলাদা করার ওপর গুরুত্ব আরোপ করেন।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর থেকে ইরানজুড়ে মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়, যা দ্রুত সরকারবিরোধী রূপ নেয়। ২০২২ সালের পর এটিই দেশটির সবচেয়ে বড় বিক্ষোভ। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি নেতৃত্বকে শক্তি প্রয়োগ না করার সতর্কবার্তা দিয়েছেন এবং বিক্ষোভকারীদের সহায়তা করার প্রস্তুতির কথা জানিয়েছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানে অস্থিরতা সৃষ্টির পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র
ইরানের সাম্প্রতিক অস্থিরতার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি দেশের অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেও, বিদেশি শক্তিগুলোকে এই পরিস্থিতি উস্কে দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছেন। তিনি জনগণকে সতর্ক করে বলেছেন, সন্ত্রাসী ও দাঙ্গাবাজরা যেন দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে।
পেজেশকিয়ান দাবি করেন, জুন মাসে ইসরায়েলের ১২ দিনের যুদ্ধে ইরানের ওপর আঘাত হানা শক্তিগুলোই এখন অর্থনৈতিক সংকটকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তার অভিযোগ, বাইরে থেকে আনা সন্ত্রাসী এবং প্রশিক্ষণপ্রাপ্ত কিছু লোক রাসত শহরের একটি বাজারে হামলা চালিয়েছে এবং মসজিদে আগুন দিয়েছে। তবে তিনি ব্যবসায়ীদের সমস্যা শোনার আশ্বাস দিয়ে দাঙ্গাবাজদের সাধারণ প্রতিবাদকারীদের থেকে আলাদা করার ওপর গুরুত্ব আরোপ করেন।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর থেকে ইরানজুড়ে মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়, যা দ্রুত সরকারবিরোধী রূপ নেয়। ২০২২ সালের পর এটিই দেশটির সবচেয়ে বড় বিক্ষোভ। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি নেতৃত্বকে শক্তি প্রয়োগ না করার সতর্কবার্তা দিয়েছেন এবং বিক্ষোভকারীদের সহায়তা করার প্রস্তুতির কথা জানিয়েছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…