বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে: গাজায় হামলা ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণ

প্রাইম বার্তা অনলাইন
১২ জানুয়ারি ২০২৬ ৮:১৭ এএম
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে: গাজায় হামলা ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণ

ইরানে চলমান রাজনৈতিক সংঘাতের মধ্যেই গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গত রাতের এই অভিযানে অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও সাতজন আহত হয়েছেন। এদিকে, ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই সিরিয়ায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র বাহিনী। সাম্প্রতিক সময়ে এটিকে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সামরিক অভিযানগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র সামরিক বা রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করতে পারে—এমন আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইসরায়েল। দেশটির তিনটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে, ভেনেজুয়েলায় হামলার পর কিউবাকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘সময় থাকতে চুক্তি করো।’ তার মতে, এখন থেকে কিউবার দিকে ভেনেজুয়েলার তেল ও অর্থের প্রবাহ বন্ধ হয়ে যাবে।

বিজ্ঞাপন

ভারতের ছত্তিশগড় রাজ্যে ধান ক্রয় ও সংরক্ষণ ব্যবস্থায় বড় ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে। ‘ভারতের ভাতের গামলা’ নামে পরিচিত এই ব্যবস্থায় প্রতি বছর হাজার হাজার কুইন্টাল ধান পোকামাকড় ও পাখির ক্ষতির দেখিয়ে হিসাব থেকে বাদ দেওয়া হচ্ছে। কিন্তু পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, এই ক্ষতির হার স্বাভাবিক নয়, বরং এটি সংগঠিত দুর্নীতির ইঙ্গিত দেয়। আন্তর্জাতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কায় সব দেশই সতর্ক অবস্থায় রয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...