বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন, সিরিয়ায় বোমাবর্ষণ ও আন্তর্জাতিক উত্তেজনা

প্রাইম বার্তা অনলাইন
১২ জানুয়ারি ২০২৬ ৫:৪৭ এএম
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন, সিরিয়ায় বোমাবর্ষণ ও আন্তর্জাতিক উত্তেজনা

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আবারও বেড়েছে। ইরানে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর রাতভর এই অভিযানে অন্তত তিন ফিলিস্তিনি নিহত এবং সাতজন আহত হয়েছেন। একই অঞ্চলে ইরানের সাথে বাড়তি উত্তেজনার মধ্যে সিরিয়ায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র বাহিনী, যা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সামরিক অভিযান বলে বিবেচিত হচ্ছে।

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ইসরায়েল। সেখানকার সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে ওয়াশিংটন সামরিক বা রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন তিনটি ইসরায়েলি সূত্র। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ওপর হামলার পর কিউবাকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ‘সময় থাকতে চুক্তি করো।’ তার হুমকি, ভেনেজুয়েলা থেকে কিউবার দিকে তেল ও অর্থের প্রবাহ বন্ধ হয়ে গেলে হাভানাকে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে হবে।

বিজ্ঞাপন

এশিয়া অঞ্চলেও বিভিন্ন সংকট দেখা দিয়েছে। ভারতের ছত্তিশগড় রাজ্যের সরকারি ধান ক্রয় ও সংরক্ষণ ব্যবস্থায় বড় ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে। ‘ভারতের ভাতের গামলা’ নামে পরিচিত এই ব্যবস্থায় প্রতি বছর হাজার হাজার কুইন্টাল ধান শুকিয়ে যাওয়া বা পোকামাকড়ের ক্ষতি দেখিয়ে হিসাব থেকে বাদ দেওয়া হচ্ছে, যা স্বাভাবিক নয় বরং সংগঠিত দুর্নীতির ইঙ্গিত দেয়।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...