মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ও ছত্তিশগড়ে ধান কেলেঙ্কারি

প্রাইম বার্তা অনলাইন
১২ জানুয়ারি ২০২৬ ৩:০৬ এএম
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ও ছত্তিশগড়ে ধান কেলেঙ্কারি

ইরানের সরকারবিরোধী আন্দোলনের মধ্যেই মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত বেড়েছে। ইরানে মার্কিন হস্তক্ষেপের আশঙ্কায় সর্বোচ্চ সতর্ত অবস্থায় রয়েছে ইসরায়েল, যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। এরই মধ্যে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে সিরিয়ায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র বাহিনী, যা সম্প্রতি অঞ্চলটিতে সবচেয়ে বড় সামরিক অভিযান হিসেবে চিহ্নিত হচ্ছে।

এদিকে, অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। অন্যদিকে, লাতিন আমেরিকায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটকের ঘটনায় ডোনাল্ড ট্রাম্পকে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছে। কিউবাকে হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, সময় থাকতেই চুক্তি করে নিতে হবে, অন্যথায় ভেনেজুয়েলা থেকে তেল ও অর্থের প্রবাহ বন্ধ হয়ে যাবে।

দক্ষিণ এশিয়ায় ভারতের ছত্তিশগড়ে ধান সংরক্ষণে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠেছে। ‘ভারতের ভাতের গামলা’ খ্যাত এই রাজ্যে হাজার হাজার কুইন্টাল ধান নানা অজুহাতে হিসাব থেকে বাদ দেওয়া হচ্ছে, যা পরিসংখ্যানগতভাবে অস্বাভাবিক এবং একটি সংগঠিত দুর্নীতির ইঙ্গিত বহন করে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...