সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলা, ট্রাম্পের কিউবা হুমকি

প্রাইম বার্তা অনলাইন
১২ জানুয়ারি ২০২৬ ২:৪৯ এএম
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলা, ট্রাম্পের কিউবা হুমকি

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সিরিয়ায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র বাহিনী। একে অঞ্চলটিতে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সামরিক অভিযান বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, ইরানে সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে ওয়াশিংটন হস্তক্ষেপ করতে পারে—এমন আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইসরায়েল। এদিকে, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর রাতভর অভিযানে অন্তত তিন ফিলিস্তিনি নিহত ও সাতজন আহত হয়েছেন।

আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলা আক্রমণের পর এবার তিনি কিউবাকে সময় থাকতে চুক্তি করার হুমকি দিয়েছেন। ভেনেজুয়েলার তেল ও অর্থের প্রবাহ কিউবার দিকে বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এর আগে ৩ জানুয়ারি একটি স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে অপহরণ করার ঘটনায় ট্রাম্পের ভূমিকাকে মধ্যযুগীয় বর্বরতার নজির হিসেবে আখ্যায়িত করা হয়েছিল।

এদিকে, দক্ষিণ এশিয়ায় ভারতের ছত্তিশগড় রাজ্যে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠেছে। ‘ভারতের ভাতের গামলা’ নামে পরিচিত এই রাজ্যের সরকারি ধান ক্রয় ও সংরক্ষণ ব্যবস্থায় প্রতিবছর হাজার হাজার কুইন্টাল ধান গায়েবের ঘটনা ঘটছে। সূত্র জানায়, ধান শুকিয়ে যাওয়া বা পোকার আক্রমণের অজুহাত দেখিয়ে এই বিপুল পরিমাণ খাদ্যশস্য হিসাব থেকে বাদ দেওয়া হচ্ছে, যা একটি সংগঠিত দুর্নীতিরই ইঙ্গিত বহন করে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...