ইরানের বিক্ষোভে ঘুরে দাঁড়াতে মরিয়া নির্বাসিত রাজপুত্র পাহলভি

প্রাইম বার্তা অনলাইন
১২ জানুয়ারি ২০২৬ ২:২৫ এএম
ইরানের বিক্ষোভে ঘুরে দাঁড়াতে মরিয়া নির্বাসিত রাজপুত্র পাহলভি

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনকে কাজে লাগিয়ে দেশের শাসনভার গ্রহণের পরিকল্পনা করছেন নির্বাসিত নেতা রেজা পাহলভি। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগেই স্বদেশ ছেড়ে পালিয়ে যাওয়া এই ৬৫ বছর বয়সী নেতা বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং ঘুরে দাঁড়ানোর সুযোগ খুঁজছেন।

ভিডিও বার্তায় দেখা গেছে, বিক্ষোভকারীদের একটি অংশ তার পক্ষে ‘শাহ দীর্ঘজীবী হোক’ স্লোগান দিচ্ছে। তবে বেশিরভাগ মানুষ আয়াতুল্লাহ আলি খামেনির পদত্যাগ ও অর্থনৈতিক মন্দার অবসান চায়, নির্দিষ্ট কোনো ব্যক্তির নেতৃত্ব নয়। সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধের কারণে ইরানের অর্থনীতি আরও ভেঙে পড়ায় জনমনে ক্ষোভ বাড়ছে।

উত্তর ইরানের তরুণী আজাদেহ বলেছেন, পাহলভি তার বাবার মতোই ব্যর্থ হবেন, ইরান এখন গণতন্ত্র চায়। ১৯৬০ সালে জন্ম নেওয়া পাহলভিকে ১৯৬৭ সালে যুবরাজ ঘোষণা করা হলেও তার বাবার শাসনের সময় বৈষম্য ও সাভাক বাহিনীর নির্যাতনের কারণে জনগণ ক্ষুব্ধ ছিল। যুক্তরাষ্ট্রে থেকে তিনি সামরিক ও রাষ্ট্রবিজ্ঞানের ওপর পড়াশোনা করেছেন।

২০২৩ সালে ইসরায়েল সফরকালে বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করে ইরানের ওপর হামলার পক্ষে মত দিয়েছেন পাহলভি। তবে পশ্চিমাদের কাছ থেকে তিনি এখনও স্পষ্ট সমর্থন পাননি। ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে পাহলভির সঙ্গে দেখা করা উচিত হবে কি-না তা নিয়ে সন্দেহ আছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...