মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা, গাজায় হামলা ও সিরিয়ায় বিমান অভিযান

প্রাইম বার্তা অনলাইন
১২ জানুয়ারি ২০২৬ ১২:৩৬ এএম
মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা, গাজায় হামলা ও সিরিয়ায় বিমান অভিযান

ইরানে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই গাজা উপত্যকায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। অবরুদ্ধ এলাকাটিতে রাতভর চলা ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও সাতজন আহত হয়েছেন। এদিকে, মধ্যপ্রাচ্যে ইরানের সাথে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সিরিয়ায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে, যা সাম্প্রতিক সময়ে অঞ্চলটিতে সবচেয়ে বিস্তৃত সামরিক অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে—এমন আশঙ্কায় ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা আক্রমণের পর এবার কিউবাকে হুমকি দিয়েছেন। তিনি কিউবার উদ্দেশ্যে বলেছেন, ‘সময় থাকতে চুক্তি করো।’ ট্রাম্প জানিয়েছেন, এখন থেকে ভেনেজুয়েলা থেকে কিউবার তেল ও অর্থের প্রবাহ বন্ধ করে দেওয়া হবে, যা হাভানাকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। এর আগে গত ৩ জানুয়ারি এক স্বাধীন রাষ্ট্রের প্রধানকে অপহরণ করার ঘটনাকে মধ্যযুগীয় বর্বরতার দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা হয়েছিল।

ভারতের ছত্তিশগড় রাজ্যে সরকারি ধান ক্রয় ও সংরক্ষণ ব্যবস্থায় বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। ‘ভারতের ভাতের গামলা’ খ্যাত এই রাজ্যে প্রতিবছর হাজার হাজার কুইন্টাল ধান শুকিয়ে যাওয়া বা পোকামাকড়ের ক্ষতি দেখিয়ে হিসাব থেকে বাদ দেওয়া হচ্ছে। তবে পরিসংখ্যান বিশ্লেষণে ধরা পড়েছে যে, এর পেছনে স্বাভাবিক ক্ষতির চেয়ে গভীরে একটি সংগঠিত দুর্নীতি লুকিয়ে আছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...