বিজ্ঞাপন

ইরানে কাজ করবে না ভেনেজুয়েলা কৌশল, কারণ সামরিক শক্তিতে এগিয়ে

প্রাইম বার্তা অনলাইন
১২ জানুয়ারি ২০২৬ ১২:২৫ এএম
ইরানে কাজ করবে না ভেনেজুয়েলা কৌশল, কারণ সামরিক শক্তিতে এগিয়ে

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের পর ইরানের ওপরও একই ধরনের হামলার আশঙ্কা তৈরি হয়েছে। দেশটিতে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র কি ‘ভেনেজুয়েলা কৌশল’ প্রয়োগ করবে? বিশ্লেষকদের মতে, এমনটা ঘটার সম্ভাবনা খুবই কম। সামরিক শক্তি, কৌশলগত অবস্থান এবং আন্তর্জাতিক মিত্রতা—সব দিক দিয়েই ইরান ভেনেজুয়েলার চেয়ে অনেক শক্তিশালী। তাই তেহরানের বিরুদ্ধে কারাকাসের মতো অভিযান চালানো ওয়াশিংটনের জন্য কঠিন হবে বলে মনে করা হচ্ছে।

ইরানের সামরিক সক্ষমতা ভেনেজুয়েলার তুলনায় অনেক বেশি। মধ্যপ্রাচ্যের বৃহত্তম সামরিক বাহিনীর অধিকারী এই দেশটির কাছে সক্রিয় ও রিজার্ভ মিলিয়ে প্রায় ১০ লাখ সেনা রয়েছে। শুধুমাত্র আইআরজিসিতেই সদস্য সংখ্যা দেড় লাখ। এছাড়া লক্ষাধিক সদস্যের বসিজ মিলিশিয়া এবং আধুনিক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন রয়েছে ইরানের দখলে। অন্যদিকে ভেনেজুয়েলায় সিআইএ ছয় মাস প্রস্তুতি নিয়ে একজন ঘনিষ্ঠ সোর্সের সহায়তায় অভিযান চালাতে পেরেছিল কারণ সেখানকার সেনাবাহিনী বিশৃঙ্খল ছিল। এছাড়া ইরানের হাতে রয়েছে হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ। বিশ্বের এক-তৃতীয়াংশ তেল যেখান দিয়ে পরিবহিত হয়, তা বন্ধ করে দিয়ে ইরান সহজেই বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের সংকট তৈরি করতে পারে।

বিজ্ঞাপন

আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে ইরানের অবস্থানও যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জিং। লেবাননের হিজবুল্লাহসহ ইরাক, সিরিয়া ও ইয়েমেনে তাদের শক্তিশালী মিত্র রয়েছে, যারা ইরানে হামলা হলে একাধিক ফ্রন্টে যুদ্ধ শুরু করতে পারে। এর বাইরে রাশিয়া ও চীনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এছাড়া পারমাণবিক কর্মসূচি নিয়েও ইরান যথেষ্ট এগিয়ে। অন্যদিকে, ইরানে যুদ্ধ হলে তেলের দাম বৃদ্ধি পেয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং মার্কিন সেনাদের প্রাণহানির আশঙ্কায় দেশটির অভ্যন্তরে যুদ্ধবিরোধী জনমত তৈরি হতে পারে, যা ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিকভাবে ক্ষতিকর হবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...