মধ্যপ্রাচ্যে যুদ্ধংদেহী, গাজায় হামলা ও ট্রাম্পের হুঁশিয়ারি

প্রাইম বার্তা অনলাইন
১১ জানুয়ারি ২০২৬ ১১:০৫ পিএম
মধ্যপ্রাচ্যে যুদ্ধংদেহী, গাজায় হামলা ও ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানের সীমান্ত জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং এর প্রভাব পড়েছে গাজা ও সিরিয়ায়। ইরানের অভ্যন্তরীণ সংকটের মধ্যেই গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনী রাতভর অভিযান চালিয়েছে। এতে অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত এবং সাতজন আহত হয়েছেন। অন্যদিকে, ইরানের সঙ্গে বাড়তি উত্তেজনার জেরে সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা, যা সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ সামরিক অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরানে সামরিক বা রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করতে পারে—এমন আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইসরায়েল। লাতিন আমেরিকায়ও উত্তেজনা বিরাজ করছে। গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের সমালোচনা হচ্ছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবাকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘সময় থাকতে চুক্তি করো।’ ভেনেজুয়েলা থেকে কিউবায় তেল ও অর্থের প্রবাহ বন্ধ করে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

এশিয়ার দেশ ভারতেও দুর্নীতির অভিযোগে সরকারি ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে। ‘ভারতের ভাতের গামলা’ খ্যাত ছত্তিশগড়ে সরকারি ধান ক্রয়ে প্রতি বছর হাজার হাজার কুইন্টাল ধান পোকামাকড় ও শুকিয়ে যাওয়ার দেখিয়ে আত্মসাৎ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একইসাথে সারা বিশ্বে রাজনৈতিক অস্থিরতা ও সামরিক সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...