বিজ্ঞাপন

ইরানের বর্তমান সরকার পতনে আশা নেতানিয়াহুর, হবে ইসরায়েলের জোট

প্রাইম বার্তা অনলাইন
১১ জানুয়ারি ২০২৬ ৮:৫৫ পিএম
ইরানের বর্তমান সরকার পতনে আশা নেতানিয়াহুর, হবে ইসরায়েলের জোট

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তেহরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটলে ইসরায়েল ও ইরান আবারও ঘনিষ্ঠ অংশীদার হিসেবে কাজ করতে পারবে। তিনি আশা করেন যে, পারস্য জাতি শিগগিরই বর্তমান শাসকগোষ্ঠীর কবল থেকে মুক্ত হবে।

সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠকের শুরুতে নেতানিয়াহু ইরানের সাধারণ নাগরিকদের প্রতি সংহতি জানান এবং বলেন, সরকার পরিবর্তনের পর দুই জাতির কল্যাণে একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হবে। তিনি মনে করেন, বিক্ষোভের মাধ্যমে ইরানে যে পরিবর্তন আসছে তা দুই দেশকে সমৃদ্ধি ও শান্তির পথে এগিয়ে নিতে সাহায্য করবে।

বিজ্ঞাপন

এদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, আমেরিকা ইরানের ওপর হামলা চালালে তেল আবিব ও ওয়াশিংটনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে তারা। এমন পরিস্থিতিতে মার্কিন সামরিক হস্তক্ষেপের আশঙ্কায় ইসরায়েল সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি করেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...