১৪২ বছর বয়সী নাসের আল ওয়াদাই আর নেই, হজ ৪০ বার
সৌদি আরবের বয়োজ্যেষ্ঠ নাগরিক হিসেবে পরিচিত নাসের বিন রাদান আল রশিদ আল ওয়াদাই ১৪২ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। দক্ষিণ সৌদি আরবের ধাহরান আল জানুব এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে সাত হাজারেরও বেশি মানুষ শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। জানাজা শেষে তাকে নিজ গ্রাম আল রশিদে দাফন করা হয়।
আধুনিক সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠার আগেই জন্ম নেওয়া নাসের আল ওয়াদাই প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুলআজিজ থেকে শুরু করে বর্তমান বাদশাহ সালমান পর্যন্ত সব শাসকের আমল দেখেছেন। তিনি গভীরভাবে ধর্মপ্রাণ ছিলেন এবং জীবদ্দশায় প্রায় ৪০ বার পবিত্র হজ পালন করেছেন। পরিবার সূত্রে জানা যায়, তিনি ১৩৪ জন সন্তান ও নাতি-নাতনি রেখে গেছেন। অবাক করার বিষয় হলো, ১১০ বছর বয়সে তিনি বিয়ে করেন এবং পরবর্তীতে তার ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়।

তার মৃত্যুর খবর সৌদি আরবের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তাকে অটল বিশ্বাস, ধৈর্য ও সহনশীলতার প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। দীর্ঘ এই জীবনে তিনি রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বহু পরিবর্তনের সাক্ষী হয়েছেন এবং তার মৃত্যুর মধ্য দিয়ে ইতিহাসের একটি অধ্যায় সমাপ্ত হলো।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
১৪২ বছর বয়সী নাসের আল ওয়াদাই আর নেই, হজ ৪০ বার
সৌদি আরবের বয়োজ্যেষ্ঠ নাগরিক হিসেবে পরিচিত নাসের বিন রাদান আল রশিদ আল ওয়াদাই ১৪২ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। দক্ষিণ সৌদি আরবের ধাহরান আল জানুব এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে সাত হাজারেরও বেশি মানুষ শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। জানাজা শেষে তাকে নিজ গ্রাম আল রশিদে দাফন করা হয়।
আধুনিক সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠার আগেই জন্ম নেওয়া নাসের আল ওয়াদাই প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুলআজিজ থেকে শুরু করে বর্তমান বাদশাহ সালমান পর্যন্ত সব শাসকের আমল দেখেছেন। তিনি গভীরভাবে ধর্মপ্রাণ ছিলেন এবং জীবদ্দশায় প্রায় ৪০ বার পবিত্র হজ পালন করেছেন। পরিবার সূত্রে জানা যায়, তিনি ১৩৪ জন সন্তান ও নাতি-নাতনি রেখে গেছেন। অবাক করার বিষয় হলো, ১১০ বছর বয়সে তিনি বিয়ে করেন এবং পরবর্তীতে তার ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়।

তার মৃত্যুর খবর সৌদি আরবের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তাকে অটল বিশ্বাস, ধৈর্য ও সহনশীলতার প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। দীর্ঘ এই জীবনে তিনি রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বহু পরিবর্তনের সাক্ষী হয়েছেন এবং তার মৃত্যুর মধ্য দিয়ে ইতিহাসের একটি অধ্যায় সমাপ্ত হলো।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…