বিক্ষোভ দমন: ইরানে সামরিক পদক্ষেপের সম্ভাবনা ট্রাম্পের
ইরানে সরকারবিরোধী আন্দোলন রক্তক্ষয়ী দমনের প্রতিক্রিয়ায় তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিতে গুরুত্বপূর্ণ পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানুয়ারির ১১ তারিখে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্টকে ইরানে অভিযানের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেছেন। এর মধ্যে তেহরানের বেসামরিক অবকাঠামোতে হামলার পাশাপাশি বিক্ষোভ দমনে জড়িত নিরাপত্তা বাহিনীকে টার্গেট করার প্রস্তাবও রয়েছে। শনিবার এক টুইটে ট্রাম্প দাবি করেছেন, ইরান স্বাধীনতার দ্বারপ্রান্তে রয়েছে এবং যুক্তরাষ্ট্র তাদের সহায়তা করতে প্রস্তুত। এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করে ইরানি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

ইরানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ বৃহস্পতিবার রাত থেকে তীব্র আকার ধারণ করেছে, যা শুক্রবার এবং শনিবারও অব্যাহত ছিল। বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। তবে মার্কিন প্রশাসনের ভেতরেই সতর্কতা উচ্চারিত হচ্ছে যে, সামরিক হামলা হিতে বিপরীত হতে পারে। এতে ইরানিরা সরকারের পক্ষে ঐক্যবদ্ধ হতে পারে অথবা মধ্যপ্রাচ্যে মার্কিন দূতাবাস বা সামরিক ঘাঁটিগুলোর ওপর পাল্টা হামলার আশঙ্কা রয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বিক্ষোভ দমন: ইরানে সামরিক পদক্ষেপের সম্ভাবনা ট্রাম্পের
ইরানে সরকারবিরোধী আন্দোলন রক্তক্ষয়ী দমনের প্রতিক্রিয়ায় তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিতে গুরুত্বপূর্ণ পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানুয়ারির ১১ তারিখে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্টকে ইরানে অভিযানের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেছেন। এর মধ্যে তেহরানের বেসামরিক অবকাঠামোতে হামলার পাশাপাশি বিক্ষোভ দমনে জড়িত নিরাপত্তা বাহিনীকে টার্গেট করার প্রস্তাবও রয়েছে। শনিবার এক টুইটে ট্রাম্প দাবি করেছেন, ইরান স্বাধীনতার দ্বারপ্রান্তে রয়েছে এবং যুক্তরাষ্ট্র তাদের সহায়তা করতে প্রস্তুত। এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করে ইরানি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

ইরানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ বৃহস্পতিবার রাত থেকে তীব্র আকার ধারণ করেছে, যা শুক্রবার এবং শনিবারও অব্যাহত ছিল। বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। তবে মার্কিন প্রশাসনের ভেতরেই সতর্কতা উচ্চারিত হচ্ছে যে, সামরিক হামলা হিতে বিপরীত হতে পারে। এতে ইরানিরা সরকারের পক্ষে ঐক্যবদ্ধ হতে পারে অথবা মধ্যপ্রাচ্যে মার্কিন দূতাবাস বা সামরিক ঘাঁটিগুলোর ওপর পাল্টা হামলার আশঙ্কা রয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…