বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল তৈরির ঘোষণা ফড়নবিসের

প্রাইম বার্তা অনলাইন
১১ জানুয়ারি ২০২৬ ৫:২৯ পিএম
বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল তৈরির ঘোষণা ফড়নবিসের

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস জানিয়েছেন, রাজ্যে বসবাসরত বাংলাদেশি এবং রোহিঙ্গা নাগরিকদের শনাক্ত করতে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রয়োগ শুরু হচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে অবৈধ অভিবাসীদের সনাক্তকরণ প্রক্রিয়া আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে প্রশাসন।

আইআইটি বোম্বের বিশেষজ্ঞদের সহযোগিতায় এই এআই টুলটি তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বর্তমানে এটি ৬০ শতাংশ নির্ভুলতার সাথে কাজ করলেও আগামী চার মাসের মধ্যে এর সফলতার হার ১০০ শতাংশে উন্নীত করা হবে। ফড়নবিস উল্লেখ করেন, কিছু অবৈধ অভিবাসী প্রথমে পশ্চিমবঙ্গে গিয়ে জাল নথিপত্র তৈরি করে এবং পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে গিয়ে সরকারি প্রকল্পের সুবিধা ভোগ করে আসছে। এর আগে মুম্বাই থেকে বিপুল সংখ্যক অবৈধ অভিবাসীকে বের করে দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, মুম্বাইয়ে বসবাসরত অ-মারাঠি ভাষাভাষী কোনো নাগরিকের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। কোনো মহল বিভ্রান্তি ছড়ালে তা মোকাবিলা করা হবে। এছাড়া মুম্বাইকে একটি আধুনিক ও টেকসই মহানগরী হিসেবে গড়ে তুলতে যানজট নিরসন এবং পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...