বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলেসে রহস্যময় ডুমসডে প্লেন, জানুন কারণ

প্রাইম বার্তা অনলাইন
১১ জানুয়ারি ২০২৬ ৩:২৭ পিএম
লস অ্যাঞ্জেলেসে রহস্যময় ডুমসডে প্লেন, জানুন কারণ

লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে সম্প্রতি একটি অদ্ভুত দৃশ্য দেখে স্তম্ভিত হয়েছেন স্থানীয়রা। পেন্টাগনের আদলে তৈরি ‘ডুমসডে প্লেন’ নামের এই রহস্যময় বিমানটি ওই অঞ্চলের আকাশে দেখা গেছে প্রায় অর্ধ শতাব্দী পর। ফ্লাইট রাডার অনুযায়ী, ওয়াশিংটন ডিসি লাগোয়া মেরিল্যান্ডের একটি ঘাঁটি থেকে বিমানটি লস অ্যাঞ্জেলেসে অবতরণ করে। এমন বিরল দৃশ্য দেখে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা জল্পনা-কল্পনা।

বোয়িং ই-৪বি নাইটওয়াচ বা আকাশের পেন্টাগন হিসেবে পরিচিত এই বিমানটি মূলত জাতীয় জরুরি অবস্থার জন্য নির্মিত। পারমাণবিক হামলার মতো বিপর্যয়কর পরিস্থিতিতেও যাতে সরকার পরিচালনা ব্যবস্থা অটুট থাকে, সে কারণেই এর নকশা করা হয়েছে। এটি পরিবর্তিত একটি বোয়িং ৭৪৭, যার ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি থেকে সুরক্ষিত বিশেষ ঢাল রয়েছে। ভূপৃষ্ঠের সব যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে গেলেও এই উড়ন্ত কমান্ড সেন্টার দিয়ে দেশ পরিচালনা সম্ভব। সারা বিশ্বে মাত্র চারটি এই ধরনের বিমান রয়েছে, যাতে একসঙ্গে ১১১ জন আরোহী থাকতে পারেন।

বিজ্ঞাপন

জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এই বিমানে করেই লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলেন। তিনি ‘আর্সেনাল অব ফ্রিডম’ নামক একটি সফরের অংশ হিসেবে সেখানে যান, যার উদ্দেশ্য দেশটির প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা তুলে ধরা এবং যুবকদের সামরিক বাহিনীতে যোগদানে উৎসাহিত করা। তবে সাধারণ সরকারি বিমানের পরিবর্তে কেন এই বিশেষ বিমানটি ব্যবহার করা হলো, সে বিষয়ে পেন্টাগনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। গত ৫১ বছরে এই প্রথম লস অ্যাঞ্জেলেসের আকাশে এই বিমানটি দেখা গেল।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...