বিজ্ঞাপন

ইরানে বিক্ষোভ, খামেনির পালানোর গুজব উড়িয়ে দিল দূতাবাস

প্রাইম বার্তা অনলাইন
১১ জানুয়ারি ২০২৬ ২:৫২ পিএম
ইরানে বিক্ষোভ, খামেনির পালানোর গুজব উড়িয়ে দিল দূতাবাস

অর্থনৈতিক সঙ্কট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ইরানজুড়ে চলা বিক্ষোভের মাঝে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রাষ্ট্র ত্যাগ করছেন এমন গুঞ্জন ছড়িয়েছে। তবে এই খবরকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করে প্রত্যাখ্যান করেছে ভারতে নিযুক্ত ইরানি দূতাবাস। দূতাবাস একে ইরান বিরোধী শক্তির ছড়ানো অপপ্রচার আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছিল, দেশে অস্থিরতা বাড়লে এবং নিরাপত্তা বাহিনী আনুগত্য না দেখালে ৮৬ বছর বয়সী খামেনি তার পরিবারের প্রায় ২০ জন সদস্যসহ দেশ ছেড়ে রাশিয়ার রাজধানী মস্কোতে আশ্রয় নিতে পারেন। অবশ্য এই খবরকে ভুল প্রমাণ করতে দূতাবাস স্মরণ করিয়ে দিয়েছে, ইসরায়েলের সঙ্গে ১২ দিনব্যাপী যুদ্ধ চলাকালীনও তিনি দেশ ত্যাগ করেননি।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের সাধারণ নাগরিকরা জানিয়েছেন, যদিও উচ্চ মূল্যস্ফীতি তাদের জন্য উদ্বেগের কারণ, তবে তারা সরকার বা আয়াতুল্লাহ খামেনির বিরোধিতায় নেই। একইসঙ্গে কোম শহরের ইসলামি চিন্তাবিদ মাওলানা জামির জাফরি জানান, সর্বোচ্চ নেতা সম্প্রতি ৩ জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, যা প্রমাণ করে তিনি সক্রিয়ভাবেই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন।

দেশের ভেতরে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দাবি করে মাওলানা জামির জাফরি বলেন, তেহরানে মোটামুটি সবকিছু স্বাভাবিক এবং সর্বোচ্চ নেতা দেশ ছেড়ে পালাচ্ছেন—এমন গুজব সম্পূর্ণ বানোয়াট।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...