সংঘাতের মধ্যেই জান্তার বৈধতার লড়াই, মিয়ানমারে দ্বিতীয় দফা ভোট
গৃহযুদ্ধের ভেতর দিয়েই নিজেদের শাসনকে বৈধতা দিতে মিয়ানমারে সাধারণ নির্বাচনের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকাল ৬টায় সাগাইং, মাগওয়ে, মান্দালয়, বাগো, তানিন্থারি অঞ্চল এবং মন, শান, কাচিন, কায়াহ ও কায়িন রাজ্যের ১০০টি শহরে ব্যালটের বাক্স খোলা হয়। বিদ্রোহীদের হামলার আশঙ্কায় এসব এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করেছে সামরিক বাহিনী।
তিন ধাপের এই নির্বাচনের প্রথম ধাপ ২৮ ডিসেম্বর ১০২টি উপজেলায় অনুষ্ঠিত হয়েছিল এবং তৃতীয় ধাপ আগামী ২৫ জানুয়ারি হবে। চলমান সহিংসতার কারণে ৬৫টি উপজেলায় ভোটগ্রহণ সম্ভব হচ্ছে না। ২০২১ সালের অভ্যুত্থানের পর কারাবন্দী অং সান সু চির দল এনএলডিসহ প্রধান বিরোধীরা এ নির্বাচন বর্জন করেছে। জান্তা সরকার দাবি করেছে, প্রথম ধাপে ৫২ শতাংশ ভোট পড়েছে এবং তাদের সমর্থিত ইউএসডিপি ৮০ শতাংশ আসনে জয়ী হয়েছে।

মিয়ানমারের ৬৬৪ আসনের সংসদে সামরিক বাহিনী সংবিধান অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ২৫ শতাংশ আসন পায়। তবে আন্তর্জাতিক মহল এই নির্বাচনকে ‘ডামি’ বা পুতুল নির্বাচন বলে অভিহিত করেছে। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ টম অ্যান্ড্রুজ বলেছেন, এটি কোনো স্বাধীন বা ন্যায়সঙ্গত নির্বাচন নয়; আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্যই জান্তা এই নাটকীয় আয়োজন করছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
সংঘাতের মধ্যেই জান্তার বৈধতার লড়াই, মিয়ানমারে দ্বিতীয় দফা ভোট
গৃহযুদ্ধের ভেতর দিয়েই নিজেদের শাসনকে বৈধতা দিতে মিয়ানমারে সাধারণ নির্বাচনের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকাল ৬টায় সাগাইং, মাগওয়ে, মান্দালয়, বাগো, তানিন্থারি অঞ্চল এবং মন, শান, কাচিন, কায়াহ ও কায়িন রাজ্যের ১০০টি শহরে ব্যালটের বাক্স খোলা হয়। বিদ্রোহীদের হামলার আশঙ্কায় এসব এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করেছে সামরিক বাহিনী।
তিন ধাপের এই নির্বাচনের প্রথম ধাপ ২৮ ডিসেম্বর ১০২টি উপজেলায় অনুষ্ঠিত হয়েছিল এবং তৃতীয় ধাপ আগামী ২৫ জানুয়ারি হবে। চলমান সহিংসতার কারণে ৬৫টি উপজেলায় ভোটগ্রহণ সম্ভব হচ্ছে না। ২০২১ সালের অভ্যুত্থানের পর কারাবন্দী অং সান সু চির দল এনএলডিসহ প্রধান বিরোধীরা এ নির্বাচন বর্জন করেছে। জান্তা সরকার দাবি করেছে, প্রথম ধাপে ৫২ শতাংশ ভোট পড়েছে এবং তাদের সমর্থিত ইউএসডিপি ৮০ শতাংশ আসনে জয়ী হয়েছে।

মিয়ানমারের ৬৬৪ আসনের সংসদে সামরিক বাহিনী সংবিধান অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ২৫ শতাংশ আসন পায়। তবে আন্তর্জাতিক মহল এই নির্বাচনকে ‘ডামি’ বা পুতুল নির্বাচন বলে অভিহিত করেছে। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ টম অ্যান্ড্রুজ বলেছেন, এটি কোনো স্বাধীন বা ন্যায়সঙ্গত নির্বাচন নয়; আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্যই জান্তা এই নাটকীয় আয়োজন করছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…