বিজ্ঞাপন

চীন-বাংলাদেশ নজরে রাখতে হলদিয়ায় নৌঘাঁটি ভারতের

প্রাইম বার্তা অনলাইন
১১ জানুয়ারি ২০২৬ ২:২১ পিএম
চীন-বাংলাদেশ নজরে রাখতে হলদিয়ায় নৌঘাঁটি ভারতের

আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রতিবেশী দেশগুলোর ওপর নজরদারি রাখতে পশ্চিমবঙ্গের হলদিয়া নদীতে নতুন একটি নৌঘাঁটি স্থাপনের উদ্যোগ নিয়েছে ভারত। বঙ্গোপসাগরে চীনের ক্রমবর্ধমান সামুদ্রিক তৎপরতা মোকাবেলা ও সামুদ্রিক উপস্থিতি জোরদার করার লক্ষ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে এই ঘাঁটির গুরুত্ব অপরিসীম।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটি কোনো পূর্ণাঙ্গ কমান্ড সেন্টার নয়, বরং একটি নৌ ‘ডিটাচমেন্ট’ হিসেবে কাজ করবে। এখানে প্রায় ১০০ জন কর্মকর্তা ও নাবিক নিয়োজিত থাকবেন। ভারী অস্ত্রের পরিবর্তে এখানে ছোট আকারের যুদ্ধজাহাজ যেমন ফার্স্ট ইন্টারসেপ্টর ক্রাফট এবং ওয়াটার জেট ফার্স্ট অ্যাটাক ক্রাফট মোতায়েন করা হবে। এছাড়াও CRN-৯১ গান এবং নাগাস্ত্রা সিস্টেমের মাধ্যমে লক্ষ্যভেদে সক্ষমতা বাড়ানো হবে। হলদিয়া ডক কমপ্লেক্সের সুবিধা কাজে লাগিয়ে অতিরিক্ত অবকাঠামো নির্মাণ ছাড়াই দ্রুত এই ঘাঁটি কার্যকর করা হবে।

বিজ্ঞাপন

সামুদ্রিক সীমানা রক্ষা এবং অনুপ্রবেশ ঠেকাতে এই নৌ মোতায়েন অত্যন্ত জরুরি বলে মনে করছেন দেশটির নিরাপত্তা বিশ্লেষকরা। ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনা নৌবাহিনীর চলাচল এবং সমুদ্রপথে বাংলাদেশ থেকে অবৈধ প্রবেশের ঘটনা বন্ধে এই ঘাঁটি মূল ভূমিকা রাখবে। এরইমধ্যে নির্মাণকাজ শুরু হয়েছে, তবে জেটি নির্মাণ শুরু হতে আরও কিছুটা সময় লাগবে। এখন পর্যন্ত এই নতুন নৌঘাঁটির কোনো নাম নির্ধারণ করা হয়নি।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...