বিজ্ঞাপন

আলেপ্পোতে সংঘাত: যুদ্ধবিরতি উপেক্ষা করে হামলা, নিহত ৬ জন

প্রাইম বার্তা অনলাইন
১১ জানুয়ারি ২০২৬ ১১:৫৪ এএম
আলেপ্পোতে সংঘাত: যুদ্ধবিরতি উপেক্ষা করে হামলা, নিহত ৬ জন

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে সিরীয় সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন এসডিএফের মধ্যে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও গত ২৪ ঘণ্টায় পাল্টাপাল্টি এই হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ৭০ জন। ফলে গত কয়েক দিনের এই সংঘাতে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে, যেখানে আহতের সংখ্যা দুই শতাধিক।

গত মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই সংঘাতের মধ্যেই শুক্রবার (৯ জানুয়ারি) আহমেদ আল শারা প্রশাসন যুদ্ধবিরতির ঘোষণা দেয়। তবে এলাকা ছাড়তে অস্বীকার করায় শনিবার (১০ জানুয়ারি) আবারও হামলা জোরদার করে সরকারি বাহিনী। এদিকে, এসডিএফ আলেপ্পোর গভর্নরেট ভবনে ড্রোন হামলা চালিয়েছে। সিরীয় সেনাবাহিনীর অভিযোগ, এসডিএফ ইরানে তৈরি ড্রোন ব্যবহার করছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় একে ‘সন্ত্রাসী তৎপরতা’ বলে আখ্যায়িত করেছে। অন্যদিকে, বেসামরিক এলাকায় হামলার অভিযোগ অস্বীকার করেছে এসডিএফ।

বিজ্ঞাপন

পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার বিকেল তিনটা থেকে শেখ মাকসুদ এলাকায় সামরিক অভিযান স্থগিত করেছে সিরীয় বাহিনী। তবে বিচ্ছিন্নভাবে লড়াই এখনও চলছে। এমার্চে এসডিএফকে রাষ্ট্রীয় কাঠামোয় আনার চুক্তি হলেও তারা এলাকা ছেড়ে যায়নি বলে অভিযোগ আলেপ্পোর গভর্নরের। এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিশেষ দূত টম ব্যারাক সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, এই লড়াই সমন্বয় চুক্তির ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...