ইরানে বিক্ষোভ দমনে ‘আল্লাহর শত্রু’ ট্যাগ, মৃত্যুদণ্ডের হুমকি
চরম অর্থনৈতিক সংকটের মধ্যে ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার। শনিবার ইরানের অ্যাটর্নি জেনারেল মোহম্মদ মোভাহেদি আজার জানিয়েছেন, সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারীদের ‘মোহারেব’ বা আল্লাহর শত্রু হিসেবে গণ্য করা হবে। দেশটির সংবিধানের ১৮৬ ধারা অনুযায়ী এই অপরাধের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড।
দেশজুড়ে চলমান এই আন্দোলনের মূলে রয়েছে মারাত্মক অর্থনৈতিক মন্দা ও মুদ্রার অবমূল্যায়ন। বর্তমানে এক মার্কিন ডলারের বিনিময়ে ৯ লাখ ৯৪ হাজার ৫৫ ইরানি রিয়েল দিতে হচ্ছে, যা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। গত ২৮ ডিসেম্বর তেহরানের ব্যবসায়ীদের ধর্মঘটের মাধ্যমে শুরু হওয়া এই আন্দোলন অল্প সময়ের মধ্যে ৩১টি প্রদেশের প্রায় সব শহরে ছড়িয়ে পড়ে এবং সারাদেশের স্বাভাবিক কার্যক্রম অচল করে দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী এবং ইসলামিক রিপাবলিক গার্ড কর্পসকে (আইআরজিসি) মাঠে নামিয়েছে সরকার। শনিবার থেকে দেশটির ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। শনিবার রাতে নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র সংঘর্ষ হয়, এতে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানে বিক্ষোভ দমনে ‘আল্লাহর শত্রু’ ট্যাগ, মৃত্যুদণ্ডের হুমকি
চরম অর্থনৈতিক সংকটের মধ্যে ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার। শনিবার ইরানের অ্যাটর্নি জেনারেল মোহম্মদ মোভাহেদি আজার জানিয়েছেন, সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারীদের ‘মোহারেব’ বা আল্লাহর শত্রু হিসেবে গণ্য করা হবে। দেশটির সংবিধানের ১৮৬ ধারা অনুযায়ী এই অপরাধের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড।
দেশজুড়ে চলমান এই আন্দোলনের মূলে রয়েছে মারাত্মক অর্থনৈতিক মন্দা ও মুদ্রার অবমূল্যায়ন। বর্তমানে এক মার্কিন ডলারের বিনিময়ে ৯ লাখ ৯৪ হাজার ৫৫ ইরানি রিয়েল দিতে হচ্ছে, যা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। গত ২৮ ডিসেম্বর তেহরানের ব্যবসায়ীদের ধর্মঘটের মাধ্যমে শুরু হওয়া এই আন্দোলন অল্প সময়ের মধ্যে ৩১টি প্রদেশের প্রায় সব শহরে ছড়িয়ে পড়ে এবং সারাদেশের স্বাভাবিক কার্যক্রম অচল করে দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী এবং ইসলামিক রিপাবলিক গার্ড কর্পসকে (আইআরজিসি) মাঠে নামিয়েছে সরকার। শনিবার থেকে দেশটির ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। শনিবার রাতে নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র সংঘর্ষ হয়, এতে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…