ইরানে গুলিবর্ষণ, দুই হাজারেরও বেশি প্রাণহানির শঙ্কা

প্রাইম বার্তা অনলাইন
১১ জানুয়ারি ২০২৬ ৯:১০ এএম
ইরানে গুলিবর্ষণ, দুই হাজারেরও বেশি প্রাণহানির শঙ্কা

ইরানের নিরাপত্তা বাহিনী চলমান বিক্ষোভ দমনে অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে। বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি চালানোর ঘটনায় গত ৪৮ ঘণ্টায় প্রায় দুই হাজার মানুষ নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে, যা আরও বাড়তে পারে।

গত রোববার (১১ জানুয়ারি) প্রকাশিত তথ্য অনুযায়ী, দক্ষিণ তেহরানের কাহরিজাক এলাকায় বেশ কিছু মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সেখানে কয়েক ডজন লাশ রয়েছে। ফারদিস, কারাজ এবং পূর্ব তেহরানের হাসপাতাল থেকে প্রাপ্ত ভিডিও ফুটেজেও বহু মরদেহ দেখা গেছে। উত্তরাঞ্চলীয় শহর রাশতের একজন চিকিৎসক জানিয়েছেন, ওই হাসপাতালে একাই ৭০টির বেশি মরদেহ আনা হয়েছে।

সাধারণ ইন্টারনেট বন্ধ থাকা সত্ত্বেও ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে হত্যাকাণ্ডের ভিডিও বাইরের বিশ্বে পাঠানো হচ্ছে। সীমিত তথ্যের ভিত্তিতে বলা যায়, দেশের বিভিন্ন স্থানেই বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হচ্ছে এবং পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...