বিক্ষোভ দমন: ইরানে সামরিক অভিযানের পরিকল্পনা ভাবছেন ট্রাম্প
ইরানে চলমান গণবিক্ষোভে কঠোর হাতে দমন-পীড়ন চালানোর প্রতিক্রিয়ায় তেহরানের বিরুদ্ধে সামরিক হামলার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, ইরানের সামরিক স্থাপনা নয় বরং অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানার বিভিন্ন বিকল্প পরিকল্পনা তার কাছে উপস্থাপন করা হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট।
গত ডিসেম্বরের শেষের দিকে অর্থনৈতিক মন্দার কারণে শুরু হওয়া এই বিক্ষোভ ধীরে ধীরে সরকার পতনের দাবিতে রূপ নেয়। বিক্ষোভকারীদের ওপর চড়াওয়ের ঘটনায় এ পর্যন্ত ৬২ জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেন, বিশাল এই আন্দোলনের মুখেও সরকার এক পা ও পিছু হটবে না। অন্যদিকে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, বিক্ষোভ দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করলে ইরানকে বড় ধরনের মূল্য দিতে হবে।

হোয়াইট হাউজের পক্ষ থেকে সম্ভাব্য এই হামলার বিষয়ে সরাসরি কিছু না বললেও ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য থেকে ইঙ্গিত মিলছে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ইরান এমন এক স্বাধীনতার মোকাবিলা করছে যা তারা আগে কখনো দেখেনি এবং আমেরিকা তাদের পাশে দাঁড়াতে প্রস্তুত। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বিক্ষোভ দমন: ইরানে সামরিক অভিযানের পরিকল্পনা ভাবছেন ট্রাম্প
ইরানে চলমান গণবিক্ষোভে কঠোর হাতে দমন-পীড়ন চালানোর প্রতিক্রিয়ায় তেহরানের বিরুদ্ধে সামরিক হামলার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, ইরানের সামরিক স্থাপনা নয় বরং অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানার বিভিন্ন বিকল্প পরিকল্পনা তার কাছে উপস্থাপন করা হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট।
গত ডিসেম্বরের শেষের দিকে অর্থনৈতিক মন্দার কারণে শুরু হওয়া এই বিক্ষোভ ধীরে ধীরে সরকার পতনের দাবিতে রূপ নেয়। বিক্ষোভকারীদের ওপর চড়াওয়ের ঘটনায় এ পর্যন্ত ৬২ জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেন, বিশাল এই আন্দোলনের মুখেও সরকার এক পা ও পিছু হটবে না। অন্যদিকে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, বিক্ষোভ দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করলে ইরানকে বড় ধরনের মূল্য দিতে হবে।

হোয়াইট হাউজের পক্ষ থেকে সম্ভাব্য এই হামলার বিষয়ে সরাসরি কিছু না বললেও ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য থেকে ইঙ্গিত মিলছে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ইরান এমন এক স্বাধীনতার মোকাবিলা করছে যা তারা আগে কখনো দেখেনি এবং আমেরিকা তাদের পাশে দাঁড়াতে প্রস্তুত। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…