বিজ্ঞাপন

মিসিসিপিতে বন্দুকধারীর বর্বরোচিত হামলায় প্রাণ গেল ৬ জনের

প্রাইম বার্তা অনলাইন
১১ জানুয়ারি ২০২৬ ৮:১১ এএম
মিসিসিপিতে বন্দুকধারীর বর্বরোচিত হামলায় প্রাণ গেল ৬ জনের

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের ক্লে কাউন্টিতে এক ভয়াবহ বন্দুকহামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার (৯ জানুয়ারি) রাতে এই হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী একজনকে আটক করতে সক্ষম হয়েছে, তবে তার পরিচয় এখনও জানানো হয়নি।

কর্তব্যরত কর্মকর্তারা জানিয়েছেন, কাউন্টির ওয়েস্ট পয়েন্ট শহরের তিনটি পৃথক স্থানে এই গুলির ঘটনা সংঘটিত হয়। ক্লে কাউন্টির শেরিফ এডি স্কট নিশ্চিত করেছেন যে, সন্দেহভাজন ব্যক্তি এখন পুলিশি হেফাজতে রয়েছে। তিনি বলেন, আমাদের সম্প্রদায়ের জন্য আর কোনো বাহ্যিক হুমকি অবশিষ্ট নেই এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

বিজ্ঞাপন

এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শেরিফ স্কট সবাইকে তাদের জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। মিসিসিপির উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ক্লে কাউন্টির জনসংখ্যা প্রায় ২০ হাজার, যেখানে এই ধরনের মর্মান্তিক ঘটনা এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...