ইরানে উত্তেজনা, ট্রাম্পের হামলার হুঁশিয়ারি
বিশ্বজুড়ে রাজনৈতিক উত্তেজনা বেড়েই চলেছে। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ও সংঘর্ষ চরম আকার ধারণ করায় দেশটিকে ফের কঠোর সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, পরিস্থিতির প্রয়োজনে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার নির্দেশও দিতে পারেন তিনি।
তেহরানসহ বিভিন্ন শহরে চলা অস্থিরতার মধ্যেই ইসলামী বিপ্লবী গার্ডস বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, দেশের নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা তাদের কাছে ‘রেড লাইন’। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেছেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ইন্ধনে ভেনেজুয়েলার ধাঁচে একটি ষড়যন্ত্র রচনা করা হয়েছিল, যা ব্যর্থ হয়েছে।

এদিকে, দক্ষিণ এশিয়ায় সামরিক কূটনীতিতে নতুন অধ্যায় সূচিত হয়েছে। পাকিস্তান বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের বৈঠকের পর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির ইঙ্গিত মিলেছে। আর যুক্তরাষ্ট্রের ‘রাশিয়ান স্যাংশনস বিল’ নিয়ে ভারতে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ রাশিয়া থেকে তেল না কেনা দেশগুলোর ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানে উত্তেজনা, ট্রাম্পের হামলার হুঁশিয়ারি
বিশ্বজুড়ে রাজনৈতিক উত্তেজনা বেড়েই চলেছে। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ও সংঘর্ষ চরম আকার ধারণ করায় দেশটিকে ফের কঠোর সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, পরিস্থিতির প্রয়োজনে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার নির্দেশও দিতে পারেন তিনি।
তেহরানসহ বিভিন্ন শহরে চলা অস্থিরতার মধ্যেই ইসলামী বিপ্লবী গার্ডস বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, দেশের নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা তাদের কাছে ‘রেড লাইন’। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেছেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ইন্ধনে ভেনেজুয়েলার ধাঁচে একটি ষড়যন্ত্র রচনা করা হয়েছিল, যা ব্যর্থ হয়েছে।

এদিকে, দক্ষিণ এশিয়ায় সামরিক কূটনীতিতে নতুন অধ্যায় সূচিত হয়েছে। পাকিস্তান বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের বৈঠকের পর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির ইঙ্গিত মিলেছে। আর যুক্তরাষ্ট্রের ‘রাশিয়ান স্যাংশনস বিল’ নিয়ে ভারতে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ রাশিয়া থেকে তেল না কেনা দেশগুলোর ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…