বিজ্ঞাপন

বাংলাদেশের কাছে জেএফ-১৭ বিক্রির ইঙ্গিত, ট্রাম্পের হুঁশিয়ারি

প্রাইম বার্তা অনলাইন
১১ জানুয়ারি ২০২৬ ৬:৩৪ এএম
বাংলাদেশের কাছে জেএফ-১৭ বিক্রির ইঙ্গিত, ট্রাম্পের হুঁশিয়ারি

নতুন বছরের শুরুতেই দেশের প্রতিরক্ষা খাতে বড় ধরনের সম্ভাবনা দেখা দিয়েছে। পাকিস্তান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের মধ্যে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশের কাছে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির চুক্তি হতে পারে। এটি দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। ইরানে চলমান বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ডস বাহিনী (আইআরজিসি)। তারা দেশের নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতাকে ‘রেড লাইন’ বা সীমারেখা হিসেবে ঘোষণা করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের মদদে তেহরানে ‘ভেনেজুয়েলা-ধাঁচের’ একটি ষড়যন্ত্র করা হলেও তা ব্যর্থ হয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘বড় বিপদে’ আছে বলে মন্তব্য করেছেন এবং প্রয়োজনে সামরিক হামলার নির্দেশ দেওয়ার হুমকি দিয়েছেন।

বিজ্ঞাপন

বৈশ্বিক বাণিজ্যেও নতুন ঝুঁকি তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল আমদানি না করা দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিল নিয়ে আসছেন, যা ‘রাশিয়ান স্যাংশনস বিল’ নামে পরিচিত। এই সিদ্ধান্ত ভারতসহ রাশিয়ান তেল নির্ভরশীল দেশগুলোর জন্য নতুন অর্থনৈতিক সংকটের কারণ হতে পারে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...