বিজ্ঞাপন

জেএফ-১৭ চুক্তির ইঙ্গিত, ইরানে বিক্ষোভ ও নতুন ট্যারিফ ঝুঁকি

প্রাইম বার্তা অনলাইন
১১ জানুয়ারি ২০২৬ ৬:১৭ এএম
জেএফ-১৭ চুক্তির ইঙ্গিত, ইরানে বিক্ষোভ ও নতুন ট্যারিফ ঝুঁকি

নতুন বছরের শুরুতেই দেশের প্রতিরক্ষা খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। পাকিস্তানের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের বৈঠকের পর দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ শাখা (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশের কাছে জেএফ–১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনা রয়েছে। অপরদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। ইরানে চলমান বিক্ষোভের মধ্যে দেশটির ইসলামী বিপ্লবী গার্ডস (আইআরজিসি) নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ‘রেড লাইন’ ঘোষণা করে কঠোর অবস্থানে রয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, দেশটিতে ভেনেজুয়েলার মতো ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তার অভিযোগ, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এই অস্থিরতা তৈরি করেছে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, তারা বড় বিপদে আছে এবং প্রয়োজনে সামরিক হামলার নির্দেশ দেওয়া হতে পারে। গত ৫০ বছরে দেশটি এমন নানা আন্দোলনের মুখোমুখি হয়েছে, যা রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছে।

বিজ্ঞাপন

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ‘রাশিয়ান স্যাংশনস বিল’ ভারতের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। রাশিয়ার কাছ থেকে তেল আমদানিকারী দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপের কথা এই বিলে উল্লেখ করা হয়েছে, যা দিল্লির জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...