বিজ্ঞাপন

ইরানকে স্বাধীনতা দিতে সহায়তার প্রতিশ্রুতি ট্রাম্পের, বিক্ষোভ চলছে

প্রাইম বার্তা অনলাইন
১১ জানুয়ারি ২০২৬ ৫:৫৭ এএম
ইরানকে স্বাধীনতা দিতে সহায়তার প্রতিশ্রুতি ট্রাম্পের, বিক্ষোভ চলছে

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের চৌদ্দ দিনের মাথায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতি দিয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, ইরান যাতে স্বাধীনতা অর্জন করতে পারে সে জন্য আমেরিকা সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথে লিখেছেন, দেশটির জনগণ এখন স্বাধীনতার পথে এগিয়ে যাচ্ছে, যা হয়তো এর আগে তারা ভাবতেও পারেনি। তিনি উল্লেখ করেন, ইরানের এই পরিবর্তনে ওয়াশিংটন পাশে দাঁড়াতে প্রস্তুত।

বিজ্ঞাপন

অন্যদিকে, দুই রাতের বিরতির পর শনিবার রাত থেকেই তেহরানের রাজপথে ফের বিক্ষোভ দেখা দিয়েছে। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, তেহরানের হেরাভি এলাকায় কয়েকশ মানুষ জড়ো হয়েছেন। এছাড়া রাজধানীর পূর্বাঞ্চলীয় চিতগারেও বিক্ষোভকারীরা সমবেত হয়েছেন।

বিক্ষোভকারীরা ক্ষমতাচ্যুত শাহ রাজতন্ত্রের বিরুদ্ধেও স্লোগান দিতে দেখা গেছে। তারা বিদেশি ইস্যু নিয়ে জড়ানো থেকে বিরত থাকার দাবি জানিয়ে ‘গাজা নয়, লেবানন নয়, আমার জীবন ইরানের জন্য’ ধরণের স্লোগান দিয়েছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...