ইরানের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য, সহযোগিতার প্রস্তুতি
চলমান সরকারবিরোধী আন্দোলনের ১৪তম দিনে ইরানের জনগণের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১০ জানুয়ারি শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি জানান, স্বাধীনতা অর্জনে তেহরানকে যেকোনো সহায়তা দিতে প্রস্তুত ওয়াশিংটন। দুই দিনের বিরতির পর এদিন রাত থেকেই ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় পুনরায় বিক্ষোভ শুরু হয়েছে।
ট্রুথ সোশ্যালে পোস্ট করা বার্তায় ট্রাম্প উল্লেখ করেছেন, ইরান এমন এক স্বাধীনতার দিকে অগ্রসর হচ্ছে যা সম্ভবত তাদের আগে কখনো কল্পনাও করা হয়নি। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরানিরা যেন তাদের অধিকার ফিরে পায়, সেজন্য যুক্তরাষ্ট্র সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।

ভিডিও ফুটেজগুলোতে দেখা যায়, তেহরানের হেরাভি অঞ্চলে শতাধিক মানুষ জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। পাশাপাশি রাজধানীর পূর্বাঞ্চলীয় চিতগারেও মানুষ রাস্তায় নেমে এসেছে। ক্ষমতাচ্যুত শাহ রাজতন্ত্রের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে বিক্ষোভকারীদের। এ সময় তারা ‘গাজা নয়, লেবানন নয়, আমার জীবন ইরানের জন্য’ স্লোগান দিয়ে দেশের অভ্যন্তরীণ সমস্যায় মনোযোগ দিতে বলছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য, সহযোগিতার প্রস্তুতি
চলমান সরকারবিরোধী আন্দোলনের ১৪তম দিনে ইরানের জনগণের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১০ জানুয়ারি শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি জানান, স্বাধীনতা অর্জনে তেহরানকে যেকোনো সহায়তা দিতে প্রস্তুত ওয়াশিংটন। দুই দিনের বিরতির পর এদিন রাত থেকেই ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় পুনরায় বিক্ষোভ শুরু হয়েছে।
ট্রুথ সোশ্যালে পোস্ট করা বার্তায় ট্রাম্প উল্লেখ করেছেন, ইরান এমন এক স্বাধীনতার দিকে অগ্রসর হচ্ছে যা সম্ভবত তাদের আগে কখনো কল্পনাও করা হয়নি। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরানিরা যেন তাদের অধিকার ফিরে পায়, সেজন্য যুক্তরাষ্ট্র সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।

ভিডিও ফুটেজগুলোতে দেখা যায়, তেহরানের হেরাভি অঞ্চলে শতাধিক মানুষ জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। পাশাপাশি রাজধানীর পূর্বাঞ্চলীয় চিতগারেও মানুষ রাস্তায় নেমে এসেছে। ক্ষমতাচ্যুত শাহ রাজতন্ত্রের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে বিক্ষোভকারীদের। এ সময় তারা ‘গাজা নয়, লেবানন নয়, আমার জীবন ইরানের জন্য’ স্লোগান দিয়ে দেশের অভ্যন্তরীণ সমস্যায় মনোযোগ দিতে বলছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…